নিখোঁজ তৃণমূল কংগ্রেস কর্মীর মৃতদেহ উদ্ধার, ঘটনার তদন্তে পুলিশ
Connect with us

মালদা

নিখোঁজ তৃণমূল কংগ্রেস কর্মীর মৃতদেহ উদ্ধার, ঘটনার তদন্তে পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ১৩ মার্চ : এক তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার মানিকচক থানার নুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধুপুর গ্রামে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আব্দুল বারেক(৪৫)। পেশায় নলকূপ তৈরীর কাজ করতো সে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিগত দুদিন আগে পাওনাদারের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বচসা হয় আব্দুল বারেকের। তারপর থেকে নিখোঁজ ছিল ওই ব্যক্তি। শনিবার সকালে বাড়ি থেকে কয়েক মিটার দূরে একটি আমবাগানে তার মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। স্থানীয়দের অনুমান কেউ বা কারা তাকে খুন করে সেখানে ফেলে দিয়ে গিয়েছে। মৃত ব্যক্তির এক আত্মীয় জানিয়েছেন, কিছুদিন ধরেই নিখোঁজে ছিলো আব্দুল বারেক। শনিবার সকালে প্রতিবেশীরা জানায় একটি মৃতদেহ স্থানীয় একটি আমবাগানে পরে রয়েছে। তখন পরিবারের লোকেরা এসে দেখেন সেটি আব্দুল বারেকের মৃতদেহ। বেশ কিছুদিন ধরেই পাওনাদারের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বচসা হয় আব্দুল বারেকের। আর তারপরই এই ঘটনা ঘটেছে। বেশ কয়েকবার হুমকিও দেওয়া হয়েছে আব্দুল বারেককে। বিগত দুদিন ধরে নিখোঁজ ছিলো সে। শনিবার সকালে বাড়ি থেকে কয়েক মিটার দূরে একটি আমবাগানে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার সাথে যুক্ত দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। যদিও এবিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সুকিত ও মানিকচক ব্লক যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান জানান, এলাকায় তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলো আব্দুল বারেক। কেউ বা কারা আর্থিক লেনদেনের জন্যই আব্দুল বারেককে খুন করেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।