হল না টিকাকরণ, প্রতিবাদে স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ উপস্থিত গ্রামবাসীদের
Connect with us

মালদা

হল না টিকাকরণ, প্রতিবাদে স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ উপস্থিত গ্রামবাসীদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৪ এপ্রিল : সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও মিললো না করোনা ভ্যাক্সিন।

এমনকি ভ্যাকসিন নিতে আসা বয়স্ক মানুষদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠলো স্বাস্থ্যকর্মীদের একাংশের বিরুদ্ধে।শনিবার ঘটনায় চাঞ্চল্য পুরাতন মালদা থানার মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিন না মেলায় চরম ক্ষোভ ছড়িয়ে পরে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের মধ্যে। এরপরেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে থাকে তারা। এমনকি করোনা পরীক্ষা করাতে এসেও অনেকে সুযোগ পাননি বলে অভিযোগ। এনিয়ে অভিযোগ জানাতে গেলে স্বাস্থ্যকেন্দ্রের একাংশ কর্মী দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ। সুচিত্রা সরকার নামে এক প্রৌঢ়া জানান, এদিন সকাল ১০টা থেকে তারা ভ্যাক্সিন নেওয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্রের সামনে লাইন দিয়েছিলেন। গরমের মধ্যে কষ্ট করে লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু অনেকক্ষণ পরে তিনি জানতে পারেন তার মোবাইল নম্বরে ভুল থাকায় টিকা মিলবে না। অন্যদিকে দীনেশ সরকার নামে টিকা নিতে আসা এক প্রৌঢ় অভিযোগ করেন, করোনা ভ্যাক্সিনের প্রথম ডোজ নেওয়ার জন্য লাইন দিয়েছিলেন। কিন্তু বহুক্ষণ পরে জানতে পারেন টিকা পাওয়া যাবে না।এনিয়ে বহুবার কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসা করা হলেও তারা কোন সদুত্তর দেননি। উল্টে তাদের সঙ্গে দুর্ব্যবহারও করেন কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা। এরপরেই সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে দুপুর তিনটের দিকে ভ্যাক্সিন দেওয়া হবে না বলে জানানো হয় গ্রামবাসীদের। এরপরেই স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা। বিক্ষোভের জেরে ওই এলাকা থেকে সরে পড়েন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। যদিও এব্যাপারে কোন প্রতিক্রিয়া দিতে চাননি স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা।