বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার মানিকচকে
Connect with us

মালদা

বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার মানিকচকে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, মানিকচক, ২৫ এপ্রিল : মানিকচক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর চন্দ্র মন্ডলের সমর্থনে রবিবার জনসভা অনুষ্ঠিত হলো মানিকচক শিক্ষা নিকেতন ফুটবল ময়দানে। এদিন সভার শুরুতে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

পাশাপাশি এদিনের সভামঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ লকেট চ্যাটার্জি, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল, মানিকচক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর চন্দ্র মন্ডল সহ অন্যান্যরা। রবিবার দুপুর নাগাদ হেলিকপ্টার নামে মানিকচক শিক্ষা নিকেতন ফুটবল ময়দানে। সেখানেই জনসভায় অংশ নেন বিজেপি নেতৃত্বরা।এদিনের সভামঞ্চ থেকে রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় সরব হওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন সাধারণ মানুষের সামনে। পাশাপাশি দলীয় প্রার্থী গৌর চন্দ্র মন্ডলকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানান এলাকার মানুষের কাছে। নির্বাচন কমিশনের নির্দেশকে মান্যতা দিয়ে এই জনসভা করা হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের।

Continue Reading
Advertisement