শুধু পুষ্টিগুণে নয়, ডিমের রয়েছে আরো নানারকম কার্যকারিতা
Connect with us

বিবিধ

শুধু পুষ্টিগুণে নয়, ডিমের রয়েছে আরো নানারকম কার্যকারিতা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০১ ডিসেম্বর : ডিমের জনপ্রিয়তা কম বেশি সব গৃ্হস্থ ঘরেই। ডিম সেদ্ধ থেকে শুরু করে ডিমের নানা আইটেম ব্রেকফাস্ট থেকে রাতের খাওয়ার পর্যন্ত সবেতেই কম বেশি ব্যবহৃত হয়।কম খরচে প্রোটিনের এমন সম্ভার আর কোনও খাবারে সে ভাবে নেই। তবে শুধু খাওয়াদাওয়া নয় রুপচর্চাতেও ডিমের প্রয়োজনীয়তা কোন অংশে কম নয়। তবে ডিম যে শুধুমাত্র এই দুই ক্ষেত্রেই ব্যবহার করা যায় তা নয়, আরো অনেক কাজে ডিমের নানা অংশ ব্যবহার করা যেতে পারে। ডিমের এই না জানা ব্যবহারগুলি জানলে রোজনামচায় কাজে লাগানো যেতে পারে। রইল ডিমের সেইরকম কিছু কার্যকারিতার বিবরণ।

১) গয়না পরিষ্কার করার ক্ষেত্রে ডিমের কুসুম ব্যবহার করা যায়।রুপোর গয়না দিন কয়েক পরলেই বাতাস এবং ঘামের সংস্পর্শে এসে কালো হয়ে যায়। ডি-অক্সিডাইজার হিসেবে ব্যবহার করা যেতে পারে ডিম।এক্ষেত্রে ডিম অনেকক্ষণ ধরে খুব শক্ত করে সেদ্ধ করে নিতে হবে। এর পর খোসা ছাড়িয়ে দু’ভাগ করে কুসুম ছাড়িয়ে নিতে হবে। এ বার সেই কুসুম একটি ঢাকনাযুক্ত পাত্রে রেখে হাত দিয়ে ঝুরঝুরো করে গুঁড়ো করতে হবে। এ বার তাতে হালকা কোনও টিস্যুপেপার বিছিয়ে তার উপর রুপোর গয়নাগুলো রেখে দিতে হবে। পাত্রের মুখের চারপাশে ময়দার প্রলেপ লেপে বায়ুনিরুদ্ধ করে বন্ধ করে দিতে হবে। দু’দিন পর সেই গয়নাগুলো বার করলেই দেখা যাবে কালো ভাব উধাও হয়ে ঝকঝকে হয়ে গিয়েছে।
২) গাছের জন্য ব্যবহার করা যেতে পারে ডিম।ডিম সেদ্ধর পর সেই জল ও ডিমের খোলা গুঁড়িয়ে গাছের গোড়ায় দেওয়া যায়। ডিমের খোলা গাছের শরীরে ক্যালসিয়ামের জোগান বাড়াতে কাজ করে। গাছকে নানা পতঙ্গের আক্রমণের হাত থেকে বাঁচায় ডিমের খোলা।
৩) চুলে কন্ডিশনিং করতে উপকারী ডিম।অলিভ অয়েল আর ডিমের কুসুম একসঙ্গে মিশিয়ে শ্যাম্পুর পর লাগিয়ে রাখুন চুলে। বাজারচলতি কেমিক্যাল মিশ্রিত কন্ডিশনারের চেয়ে উপকারী ঘরোয়া এই টোটকা।
৪) দুর্ঘটনাবশত কেটে গেলে রক্ত বন্ধ করতে কাজে লাগান ডিমকে।
সেদ্ধ ডিমের খোলা ও সাদা অংশের মাঝে যা পাতলা খোসা থাকে তা ছাড়িয়ে নিন। সেই খোসা ক্ষতস্থানে চেপে ধরে থাকলেই রক্ত বন্ধ হবে দ্রুত। এমনকি দ্রুত ক্ষতের দাগ মেলাতেও এটি বেশ কাজ করে।
৫) জুতো পরিষ্কারে ব্যবহার করতে পারা যাবে ডিম। জুতোর ছত্রাক কমাতে ডিমের সাদা অংশ কাপড়ে নিয়ে ঘষে পরিষ্কার করতে হবে।
৬) আঠা হিসেবেও ব্যবহার করা যাবে ডিম।  ময়দা, চিনি, ডিমের সাদা অংশ আর অল্প জল মিশিয়ে তৈরি করা যাবে আঠা। সেই আঠা কোন কিছু জোড়বার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।

Continue Reading
Advertisement