ভোটার তালিকায় নাম বাদ বিতর্কে নতুন মোড়! মনোনয়ন জমা দিয়েই সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা মমতার
Connect with us

ভাইরাল খবর

ভোটার তালিকায় নাম বাদ বিতর্কে নতুন মোড়! মনোনয়ন জমা দিয়েই সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা মমতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বুধবার ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building) মনোনয়ন পেশ করার পর এক বিস্ফোরক মেজাজে ধরা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রধান অভিযোগের তীর ছিল নির্বাচন কমিশনের (Election Commission) ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়ার দিকে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার (Voting rights) কেড়ে নেওয়ার প্রতিবাদে তিনি পুনরায় সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হবেন।

কমিশনের রিপোর্ট অনুযায়ী, বিচারাধীন (Under adjudication) ৬০ লক্ষ নামের মধ্যে প্রায় ৩২ লক্ষ নাম ‘যোগ্য’ (Eligible) বলে বিবেচিত হলেও বাকি ২৭ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। এই পরিসংখ্যান ঘিরেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে তিনি বলেন, “আমি মনে দুঃখ নিয়ে নির্বাচনে লড়ছি। এক কোটি ২০ লক্ষের মধ্যে মাত্র ৩২ লক্ষ নাম উঠেছে আমার করা মামলার জন্য। কিন্তু এখনও ৫৮ লক্ষ নাম খোলাই হয়নি।” তিনি প্রশ্ন তোলেন, ট্রাইব্যুনাল (Tribunal) চলার মাঝেই কেন ভোটার তালিকা ‘ফ্রিজ’ (Freeze) করে দেওয়া হলো? তালিকা যদি এখনই স্থির হয়ে যায়, তবে পরে নাম উঠে লাভ কী? সেই ভোটাররা তো ভোটই দিতে পারবেন না।

উল্লেখ্য, ইতিপূর্বে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছিলেন, যার ফলে ১ কোটি ২০ লক্ষের জট কিছুটা খুলেছিল। তবে প্রথম দফার নির্বাচনের আগে ৬ এপ্রিল মাঝরাতে তালিকা ফ্রিজ হয়ে যাওয়ায় যারা এখনও বিচারাধীন তালিকায় আছেন, তারা ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার (CEO) মনোজ আগরওয়াল।

Advertisement
ads

তবে এই আইনি লড়াইয়ের আবহেও জয়ের ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী (Confident) দেখিয়েছে তৃণমূল নেত্রীকে। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি ৩৬৫ দিন আপনাদের পাশেই থাকি। সরকার আমরাই গড়ব। ২৯৪টি কেন্দ্রেই জোড়াফুল প্রার্থীদের জয়যুক্ত করার আবেদন জানাচ্ছি।” ভোটার তালিকা নিয়ে এই নতুন সংঘাত ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে বাংলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।