সুপ্রিম কোর্টে মমতা বনাম কমিশন, গ্রুপ বি অফিসারের তালিকা চাইলো আদালত
Connect with us

ভাইরাল খবর

সুপ্রিম কোর্টে মমতা বনাম কমিশন, গ্রুপ বি অফিসারের তালিকা চাইলো আদালত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সুপ্রিম কোর্টে (Supreme Court) বুধবার ফের ভোটার তালিকা সংশোধন (Voter List Correction) ও এসআইআর (SIR Process) নিয়ে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) ও নির্বাচন কমিশন (Election Commission) তীব্র বিতর্কে জড়ালো। নির্বাচন কমিশন জানায়, গ্রুপ–বি অফিসার (Group B Officers) কম দেওয়ায় তাদের বাধ্য হয়ে বাইরে থেকে মাইক্রো অবজার্ভার (Micro Observer) নিয়োগ করতে হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “কোনও বিধিবদ্ধ নিয়ম নেই, আমরা যথাসম্ভব জনবল দিয়েছি।” প্রধান বিচারপতি সূর্য কান্ত (CJI Surya Kant) মন্তব্য করেন, “আমরা সময় বাড়িয়েই যাচ্ছি।” আদালত নির্দেশ দেয়, সোমবারের মধ্যে রাজ্য যত গ্রুপ–বি অফিসার দিতে পারবে, তাদের তালিকা জমা দিতে হবে।

শুনানির শেষে নির্বাচন কমিশনকে নোটিস (Notice) জারি করা হয়েছে। আদালত আরও নির্দেশ দিয়েছে, পর্যাপ্ত যোগ্য অফিসার থাকলে মাইক্রো অবজার্ভারের প্রয়োজন নাও পড়তে পারে। পাশাপাশি কমিশনকে সংবেদনশীল (sensitive) হতে এবং অপ্রয়োজনীয় নোটিস এড়াতে বলা হয়েছে।

Advertisement
ads

এসআইআর মামলায় (SIR Case) এদিন মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি ইন পার্সন (Party in Person) হিসেবে বাংলার মানুষের হয়রানি তুলে ধরেন।

Continue Reading
Advertisement