সাদা শাড়ি ও কালো চাদরে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, সওয়াল করবেন কি?
Connect with us

ভাইরাল খবর

সাদা শাড়ি ও কালো চাদরে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, সওয়াল করবেন কি?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দেশের প্রথম কোনও মুখ্যমন্ত্রী হিসেবে পদে থাকাকালীন কি সুপ্রিম কোর্টে (Supreme Court) সওয়াল করতে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে? মঙ্গলবার থেকেই এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বুধবার সকাল ১০টা নাগাদ শীর্ষ আদালতে পৌঁছে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। নিজের দায়ের করা মামলার শুনানি শুরুর অনেক আগেই তিনি আদালত চত্বরে হাজির হন।

তবে এদিনও তিনি নিজে সওয়াল করবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। লক্ষণীয় বিষয়, তাঁর পরনে আইনজীবীদের নির্দিষ্ট কালো গাউন (Black Gown) ছিল না। সাদা শাড়ির সঙ্গে গলায় জড়ানো ছিল একটি কালো চাদর (Black Scarf)। এই কালো চাদর ঘিরেই শুরু হয়েছে জল্পনা—এসআইআর (SIR) ইস্যুতে প্রতিবাদের প্রতীক হিসেবেই কি তিনি এমন সাজে সুপ্রিম কোর্টে প্রবেশ করলেন?

এর আগেও নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের সময় তাঁর গলায় কালো চাদর দেখা গিয়েছিল। অন্যদিকে, আইনজীবীর পোশাক না থাকায় প্রশ্ন উঠছে—তাহলে কি তিনি আইনজীবী হিসেবে (As a Lawyer) সওয়াল করবেন না?

এদিন এসআইআর সংক্রান্ত তিনটি মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতির (Chief Justice) বেঞ্চে (Bench)। বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে মামলাগুলির শুনানি হওয়ার কথা। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেনের মামলার পাশাপাশি মুখ্যমন্ত্রীর দাখিল করা পিটিশন (Petition) এবং কবি জয় গোস্বামীর মামলার শুনানি একসঙ্গে হতে পারে।

Advertisement
ads

সকাল ১০টার কিছু আগে সুপ্রিম কোর্টের উদ্দেশে রওনা দিয়ে করিডরে হাঁটতে দেখা যায় মমতাকে। কয়েকদিন আগেই তিনি বলেছিলেন, প্রয়োজনে মানুষের হয়ে কথা বলবেন। আজ তিনি নিজে সওয়াল করেন কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Continue Reading
Advertisement