সাধারণ মানুষের জন্য লড়াই, সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করলেন মমতা
Connect with us

ভাইরাল খবর

সাধারণ মানুষের জন্য লড়াই, সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করলেন মমতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নজিরবিহীন (unprecedented) এক মুহূর্তের সাক্ষী থাকল দেশের শীর্ষ আদালত। এসআইআর (Special Intensive Revision) ইস্যুতে সুপ্রিম কোর্টে (Supreme Court) সওয়াল করার সুযোগ পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। সওয়ালের অনুমতি দেওয়ায় প্রধান বিচারপতিকে (Chief Justice) ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি হয়তো খুব সাধারণ একজন মানুষ। আমি এখানে নিজের জন্য নয়, এসেছি সাধারণ মানুষের (common people) জন্য।”

মমতা আরও বলেন, “আমাদের আইনজীবীরা শুরু থেকেই এই এসআইআর বিষয়টি নিয়ে লড়াই করছেন। আমি কমিশনকে (Election Commission) ছয়টি চিঠি দিয়েছি, কিন্তু একটিরও উত্তর পাইনি।” উল্লেখ্য, এর আগেই এসআইআর প্রক্রিয়া নিয়ে শীর্ষ আদালতে নোট জমা দেন প্রবীণ আইনজীবী শ্যাম দিওয়ান ও তৃণমূল সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন নজিরবিহীনভাবে আইনজীবীদের সঙ্গে সামনের সারিতে বসে পুরো শুনানি পর্যবেক্ষণ করেন মুখ্যমন্ত্রী নিজে।

আদালতে শ্যাম দিওয়ান কমিশনের তড়িঘড়ি (hurried) এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, প্রায় ১ কোটি ৪০ লক্ষ মানুষকে নোটিস দেওয়া হয়েছে, অথচ হাতে সময় মাত্র চার দিন। এখনও প্রায় ৬৩ লক্ষ শুনানি বাকি। প্রতিদিন প্রায় ১৫ লক্ষ মানুষের শুনানি বাস্তবে অসম্ভব বলেই দাবি করা হয়। এর ফলে সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কাজ ও জীবিকা (livelihood) ছেড়ে শুনানিতে হাজিরা দিতে হচ্ছে—যা সাংবিধানিক অধিকার (constitutional rights)-এর পরিপন্থী।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও আদালতে জানান, এসআইআর-এর নামে ভোটার তালিকা থেকে মানুষকে বাদ দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখন দেখার, শীর্ষ আদালত এই মামলায় কী নির্দেশ দেয়।

Advertisement
ads
Continue Reading
Advertisement