ভাইরাল খবর
এসআইআর বিতর্কে ফের সুপ্রিম কোর্টে মমতা, জুডিশিয়াল অফিসারদের নিয়োগ নিয়ে সংঘাত তুঙ্গে
ডিজিটাল ডেস্কঃ রাজ্য বিধানসভা নির্বাচন (West Bengal Elections 2026) ঘিরে এসআইআর (SIR) বিতর্ক তীব্র। এই প্রেক্ষাপটে ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিযোগ, জুডিশিয়াল অফিসার (Judicial Officers) নিয়োগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মতামত নেওয়া হয়নি।
রাজ্যের আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibal) প্রধান বিচারপতি সূর্য কান্ত (Surya Kant)-এর বেঞ্চে দাবি করেন, কমিশন অবৈধ নির্দেশিকা (guidelines) জারি করছে এবং কোন নথি (documents) গ্রহণ হবে তা নির্ধারণ করছে। ডোমিসাইল সার্টিফিকেট (Domicile Certificate) গ্রহণ না করার অভিযোগও তোলেন তিনি।
শীর্ষ আদালত জানায়, জুডিশিয়াল অফিসারদের সন্দেহ করা উচিত নয়। বিচারপতি জয়মাল্য বাগচী (Joymalya Bagchi) বলেন, কমিশনই প্রশিক্ষণ (training) দেবে এবং আদালতের নির্দেশিকা স্পষ্ট। তবে ডোমিসাইল সার্টিফিকেট সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেয় বেঞ্চ।
এর আগে এসআইআর মামলায় আদালত তিনটি নির্দেশ দিয়েছিল এবং প্রক্রিয়ায় বাধা বরদাস্ত না করার বার্তাও দেয়। এদিন আদালতে উপস্থিত ছিলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty)। ভোটের আগে এসআইআর বিতর্কে নতুন মাত্রা যোগ হল।
