পাটুলিতে রহস্যজনক অগ্নিদগ্ধ মৃত্যু: বৃদ্ধার দেহ উদ্ধার, ছেলে বেপাত্তা
Connect with us

কলকাতা

পাটুলিতে রহস্যজনক অগ্নিদগ্ধ মৃত্যু: বৃদ্ধার দেহ উদ্ধার, ছেলে বেপাত্তা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পাটুলিতে এক বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মালবিকা মৈত্র (৭২)। মঙ্গলবার দুপুরে তাঁর ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা দমকলে খবর দেন। ঘটনাস্থলে এসে দমকলকর্মীরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন, খাটের ওপরে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে আছেন বৃদ্ধা। আশ্চর্যের বিষয়, ঘরের অন্যান্য আসবাব অক্ষত থাকলেও শুধুমাত্র খাট ও বৃদ্ধার দেহ আগুনে পুড়েছিল। এছাড়াও, মৃতার মুখের ওপর একটি বালিশ চাপা দেওয়া ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আরও পড়ুনঃ লন্ডনের বাতাসে আরজি কর উত্তাপ চড়তে পারে! ব্যাকফুটে নেই মমতাও

স্থানীয় সূত্রে জানা গেছে, পাটুলির বিদ্যাসাগর কলোনির ওই ফ্ল্যাটে ছেলের সঙ্গে ভাড়া থাকতেন মালবিকা দেবী। তবে ঘটনার পর থেকেই ছেলে অভিষেক মৈত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মী বলে জানা গেছে। ঘটনার পর থেকে তাঁর ফোনও বন্ধ রয়েছে, ফলে পুলিশ তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে, যাতে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হতে পারে। পাশাপাশি বৃদ্ধার ছেলের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পাটুলি থানার পুলিশ ও কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি খুন, সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। তবে যেভাবে দেহ উদ্ধার হয়েছে এবং ছেলের নিখোঁজ থাকার বিষয়টি সামনে এসেছে, তাতে সন্দেহ আরও ঘনিভূত হচ্ছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads