মীরাটের মুসকান রাস্তোগী আইনজীবী হয়ে নিজেই লড়বেন খুনের মামলা
Connect with us

খুন

মীরাটের মুসকান রাস্তোগী আইনজীবী হয়ে নিজেই লড়বেন খুনের মামলা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের (Saurabh Rajput) খুন মামলায় অভিযুক্ত মুসকান রাস্তোগী (Muskan Rastogi) এর জঘন্য কাণ্ড দেশের প্রায়নসবাই জানে। আর সে খুনি মুসকান রাস্তোগী নিজের মামলা নিজেই লড়তে চান। তাই জেলে বসেই আইন (Law) পড়ার আবেদন করেছেন তিনি। মীরাট (Meerut) জেল কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে এই আবেদন জমা পড়েছে, তবে অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে এখনো ভাবনা চলছে।

গত ৪ মার্চ মুসকান ও তার প্রেমিক সাহিল শুক্লা (Sahil Shukla) মিলে সৌরভকে খুন করে দেহ ১৫ টুকরো করে নীল ড্রামে রেখে দিয়েছিলেন।  তারপর প্রেমিকের সাথে ঘুরতে গিয়েছিলেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর দেশের মধ্য চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। মুসকান বর্তমানে মীরাট জেলে থাকেন এবং জেলের নিয়ম অনুযায়ী তাঁকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। কারণ কিছুদিন আগে সংবাদ মাধ্যমে জানা গিয়েছিল যে তিনি অন্ত্বসত্তা। জেল কর্তৃপক্ষ জানায়, মুসকানের জন্য পুষ্টিকর খাবার ও আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায়ও যাচ্ছেন।

আরও পড়ুনঃ ‘টাইগার ম্যান’ বাল্মীক থাপার প্রয়াত, বাঘ সংরক্ষণ আন্দোলনে অমূল্য অবদান

জেলের সুপার বীরেশ রাজ শর্মা জানান, মুসকান সম্প্রতি আইন পড়ার আবেদন করেছে। কর্তৃপক্ষ এখনো বিষয়টি নিয়ে সিদ্ধান্ত করছে। তিনি বলেন, “মুসকান জেলে স্বাভাবিক আচরণ করছে, কারও সঙ্গে বেশি যোগাযোগ করে না এবং আইন পড়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। যদি সে সত্যিই আগ্রহী হয়, তবে আমরা তাকে সাহায্য করব।”

Advertisement
ads

মুসকান নিজেও জেল কর্তৃপক্ষকে আইনশাস্ত্রের বই, সিলেবাস ও শিক্ষাব্যবস্থার তথ্য জানতে চেয়েছেন। মুসকান জানিয়েছেন, তিনি নিজে নিজেই আইনজীবী হয়ে নিজের মামলা লড়তে চান কারণ তার মতে, অন্য কেউ তার মামলা তার মতো করে লড়তে পারবেন না।

তবে মুসকানের শিক্ষাগত যোগ্যতা খুব কম। তিনি ক্লাস ৮ পর্যন্ত পড়েছেন, যা সরাসরি আইন পড়ার জন্য যথেষ্ট নয়। জেল কর্তৃপক্ষ জানায়, আইন শিখতে হলে কমপক্ষে ক্লাস ১২ পাশ করতে হবে এবং তারপরে ওপেন ইউনিভার্সিটি থেকে এলএলবি (LLB) কোর্সে ভর্তি হতে পারবেন। প্রয়োজনীয় ক্ষেত্রে তারা তার পড়াশোনায় সহযোগিতা করবে।

মীরাটের এই হত্যাকাণ্ডের ঘটনা গত মার্চ মাসে প্রকাশ্যে আসে। সৌরভ রাজপুত বিদেশের চাকরি থেকে ছুটি নিয়ে দেশে ফিরে আসেন। মাত্র ১০ দিনের মধ্যেই মুসকান ও সাহিল মিলে তাঁকে খুন করেন। পরে তাঁর দেহ টুকরো করে নীল ড্রামে ভরে রাখেন। পরে ড্রামের দুর্গন্ধের কারণে তাদের অপরাধ ধরা পড়ে।

মুসকানের এই নতুন ইচ্ছা ও পরিকল্পনা এখন দেশের বিচার প্রক্রিয়ার পাশাপাশি নতুন এক দিক তুলে ধরেছে।

Advertisement
ads

Short URL

Continue Reading
Advertisement