ভারতীয় রেল
আগামী সপ্তাহে বাতিল একাধিক ট্রেন! হাওড়া ডিভিশনে রক্ষণাবেক্ষণ নিয়ে পূর্ব রেলের বিজ্ঞপ্তি
ডিজিটাল ডেস্কঃ আগামী সপ্তাহের শুরুতেই ফের একাধিক ট্রেন বাতিল (Train Cancellation) হতে চলেছে হাওড়া ডিভিশনে (Howrah Division)। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণের (Maintenance Work) কারণে ব্যান্ডেল-কাটোয়া (Bandel-Katwa) শাখায় পাওয়ার ব্লক (Power Block) নেওয়া হবে, যার প্রভাব পড়বে একাধিক লোকাল (Local) ট্রেন চলাচলে।
পূর্ব রেল (Eastern Railway)-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ধাত্রীগ্রাম (Dhatrigram) ও সমুদ্রগড় (Samudragarh) স্টেশনের মধ্যে আপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে ৪ থেকে ২৫ নভেম্বরের মধ্যে (4–25 November)। এই সময়ে মোট ৭ দিন—৪, ৭, ১১, ১৪, ১৮, ২১ ও ২৫ নভেম্বর ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে।
এই দিনগুলোতে ৩৭৭৪১ (Bandel-Katwa Local) ও ৩৭৭৪২ (Katwa-Bandel Local) ট্রেন বাতিল থাকবে। এছাড়া, ৩৭৭৪৩ ব্যান্ডেল-কাটোয়া লোকাল ব্যান্ডেল থেকে বিকেল ৪টা ৩০ মিনিটের পরিবর্তে ৫টা ২০ মিনিটে (5:20 PM) ছাড়বে বলে জানিয়েছে রেল।
হাওড়া ডিভিসনে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ
हावड़ा मंडल के तहत रखरखाव कार्य के लिए ट्रेनों की नियंत्रण व्यवस्था
REGULATION OF TRAINS FOR MAINTENANCE WORK OVER HOWRAH DIVISION pic.twitter.com/vXwQMiyvPC— Eastern Railway (@EasternRailway) October 31, 2025
ব্লক চলাকালীন সময়ে কিছু স্পেশাল ট্রেন (Special Trains) অথবা দেরিতে চলা ট্রেনের রুট পরিবর্তন (Route Change) করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, এই রক্ষণাবেক্ষণের কাজ মূলত শুরু হওয়ার কথা ছিল গত ১৬ অক্টোবর থেকে ২১ নভেম্বর (16 Oct–21 Nov) পর্যন্ত। কিন্তু রাস পূর্ণিমা (Rash Purnima) উপলক্ষে সেই পরিকল্পনা বাতিল করে নতুন সূচি প্রকাশ করেছে রেল।
রেলযাত্রীদের আশঙ্কা, সপ্তাহের শুরুতেই এই পাওয়ার ব্লকের কারণে দৈনন্দিন যাতায়াতে (Commuting) ভোগান্তি (Inconvenience) বাড়বে।
