ভাইরাল খবর
মেট্রো যাত্রীদের দীর্ঘদিনের সমস্যা মিটতে চলেছে, বদল হচ্ছে পুরোনো গেট
ডিজিটাল ডেস্কঃ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রোপথে এবার বড় পরিবর্তন। যাত্রীদের নিত্যদিনের ঢোকা-বেরোনোর ঝামেলা দূর করতে ব্লু লাইনে (Blue Line) স্বয়ংক্রিয় গেট (Automatic Gate) বদলানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
নতুন QR Code যুক্ত কাগজের টিকিট (Paper Ticket) চালুর পর থেকেই বহু যাত্রী অভিযোগ করছিলেন— গেট ঠিকমতো খুলছে না। তাড়াহুড়োয় অনেক সময় গেট ‘রিড’ (Read) করতে পারছে না টিকিটের কিউআর কোড (QR Code)। ফলে তৈরি হচ্ছে লম্বা লাইন ও বিশৃঙ্খলা।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, ২৫টি স্টেশনে মোট ১৩৩টি নতুন গেট (Gate) বসানো হবে। কাজ শুরু হয়ে গিয়েছে, ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই পুরোনো গেটগুলির জায়গায় বসবে এই আধুনিক স্বয়ংক্রিয় গেট।
২০১১ সালে অধিকাংশ স্টেশনে বসানো হয়েছিল বর্তমান গেটগুলি। ফলে প্রায় ১৫ বছরের পুরোনো হওয়ায় সেই সময়ের যন্ত্রাংশ (Parts) এখন আর পাওয়া যাচ্ছে না। এজন্যই কর্তৃপক্ষ নতুন গেট বসানোর সিদ্ধান্ত নিয়েছে।
যাত্রীদের অভিযোগ, পুরোনো গেট দিয়ে বেরোতে প্রায়ই সমস্যা হয়। কখনও কাগজের টিকিট ভাঁজ হয়ে গেলে QR কোড রিড করতে পারে না গেট, আবার কখনও স্মার্ট কার্ড (Smart Card) ছোঁয়ালেও খোলে না। বরানগর ও দক্ষিণেশ্বরের মতো নতুন স্টেশনগুলিতে (Station) এই ধাপে গেট বদল হবে না, কারণ সেখানে ইতিমধ্যেই আধুনিক ব্যবস্থা রয়েছে।
কর্তৃপক্ষের দাবি, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, যাত্রীরা টিকিটের যে অংশে QR কোড আছে, সেটি সঠিকভাবে সেন্সর (Sensor)-এর ওপর রাখছেন না, যার ফলে গেট খুলছে না। আবার ঘন ঘন চেষ্টা করায় নেটওয়ার্ক (Network) সমস্যাও তৈরি হয়। তবে যাত্রীদের অভিযোগ— স্মার্ট কার্ড ব্যবহার করলেও গেটের সমস্যা থেকেই যাচ্ছে।
সব মিলিয়ে যাত্রীস্বার্থেই এই বড় সিদ্ধান্ত। নতুন গেট বসে গেলে মেট্রো স্টেশনে ঢোকা-বেরোনোর অভিজ্ঞতা আরও দ্রুত ও ঝামেলামুক্ত হবে বলেই আশা মেট্রো কর্তৃপক্ষের।


