মেট্রো উদ্বোধনের আগে এক্স হ্যান্ডলে তৃণমূলকে নিশানা করলেন মোদি
Connect with us

কলকাতা

মেট্রো উদ্বোধনের আগে এক্স হ্যান্ডলে তৃণমূলকে নিশানা করলেন মোদি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শহরের পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপের পথে কলকাতা। শুক্রবার একসঙ্গে তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর, শিয়ালদহ–এসপ্ল্যানেড এবং বেলেঘাটা–হেমন্ত মুখোপাধ্যায় রুট চালু হলে রাজধানী শহরের যোগাযোগ ব্যবস্থা আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে। বিশেষত বিমানবন্দর ও তথ্যপ্রযুক্তি কেন্দ্রগুলির সঙ্গে দ্রুত সংযোগ স্থাপন সম্ভব হবে।

বৃহস্পতিবার এক্স (X) হ্যান্ডেলে দেওয়া বার্তায় সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, কলকাতার মানুষের কাছে আসাটা সবসময়ই আনন্দের। এই শহরের উন্নয়নকে এগিয়ে নিতে বরাবর বদ্ধপরিকর বিজেপি (BJP)। পাশাপাশি তিনি দাবি করেন, বাংলার মানুষ পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন। বিজেপি ক্ষমতায় এলেই আসল উন্নয়ন হবে—এমন প্রত্যাশাই নাকি তৈরি হয়েছে বঙ্গবাসীর মনে। এদিন নিজের পোস্টে তিনি শাসক তৃণমূল কংগ্রেসকেও (TMC) আক্রমণ করে লিখেছেন, জনরোষ ক্রমশ বাড়ছে তাঁদের বিরুদ্ধে।

Advertisement
ads ads

শুক্রবার মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর মোদি মেট্রো সফরও করবেন বলে জানা গিয়েছে। তবে অনুষ্ঠানে আমন্ত্রিত হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উপস্থিত থাকবেন না। নীতিগত কারণেই তিনি এই কর্মসূচিতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। এছাড়া একই দিনে প্রধানমন্ত্রী বিজেপি কর্মী ও সমর্থকদের এক মিছিলেও অংশ নেবেন বলে দলের তরফে খবর।

বিশেষজ্ঞদের মতে, নতুন তিনটি মেট্রো রুট চালু হলে শহরের উত্তর, কেন্দ্র ও পূর্ব কলকাতার মধ্যে যোগাযোগ আরও মসৃণ হবে। বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছনো অনেক সহজ হয়ে যাবে। এর পাশাপাশি তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির কর্মীদেরও দৈনন্দিন যাতায়াতে সুবিধা হবে। রাজনৈতিক মহলের মতে, উন্নয়ন বার্তার পাশাপাশি এই সফরে রাজ্য রাজনীতিতেও বার্তা দিতে চাইছেন প্রধানমন্ত্রী।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads