রায়গঞ্জে আরসিটিভি সংবাদের পোস্ট ঘিরে বিতর্ক, থানায় মানহানির অভিযোগ পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস
Connect with us

ভাইরাল খবর

রায়গঞ্জে আরসিটিভি সংবাদের পোস্ট ঘিরে বিতর্ক, থানায় মানহানির অভিযোগ পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সমাজ মাধ্যমে কুরুচিকর মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠল রায়গঞ্জে। রায়গঞ্জ পৌরসভার প্রশাসক তথা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস (Sandeep Biswas) এবার সরাসরি থানার দ্বারস্থ হলেন।

সম্প্রতি আরসিটিভি সংবাদের (RCTV Sangbad) ফেসবুক পেজে “আমাদের পাড়া আমাদের সমাধান” প্রকল্প নিয়ে এক সাংবাদিক বৈঠকের খবর প্রকাশিত হয়। সেই পোস্টের কমেন্ট বক্সে রিতা মজুমদার নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে অশালীন ও কুরুচিকর ভাষায় মন্তব্য করা হয়। অভিযোগ, ওই মন্তব্যে ব্যক্তিগতভাবে অপমানিত বোধ করেন পৌরপ্রশাসক সন্দীপবাবু।

এরপরই তিনি রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, “২০ আগস্ট তারিখে প্রকাশিত পোস্টে আমার ছবি ও বক্তব্যকে ঘিরে ওই প্রোফাইল ব্যবহারকারী অশ্লীল ভাষায় মন্তব্য করেছেন। এই ধরনের কটূক্তি আমার ব্যক্তিগত সম্মান এবং পৌর প্রশাসক হিসেবে দায়িত্বের মর্যাদাকে আঘাত করেছে।” তিনি পুলিশের কাছে আবেদন করেছেন, অভিযুক্ত প্রোফাইল ব্যবহারকারীর পরিচয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

Advertisement
ads

ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শহরের বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে প্রশাসকের এই পদক্ষেপ। সাধারণ মানুষের মত, সোশ্যাল মিডিয়ায় লাগামছাড়া মন্তব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান জরুরি। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই নজর পড়েছে পুলিশের ভূমিকায়। এখন দেখার, প্রশাসকের অভিযোগে কত দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে রায়গঞ্জ থানার পুলিশ।

Continue Reading
Advertisement