হামলা
মোদী-শাহ আমাকে আত্মঘাতী বোমা দিন মুসলিম মন্ত্রীর বিস্ফোরক মন্তব্য ভাইরাল
ডিজিটাল ডেস্কঃ কাশ্মীরের পহেলগাঁও (Pahalgam, Jammu & Kashmir) জঙ্গি হানার পরে ফের তেতে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। পরিস্থিতি উত্তপ্ত, দেশজুড়ে বদলার সুর। এরই মধ্যে কর্নাটক সরকারের মন্ত্রী জামির আহমেদ খান (Zameer Ahmed Khan, Congress) এমন এক বিতর্কিত মন্তব্য করে বসেছেন, যা ইতিমধ্যেই ভাইরাল।
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে কর্নাটকের আবাসন ও সংখ্যালঘু দফতরের মন্ত্রী জামির বলেন, “আমি আত্মঘাতী বোমা বেঁধে পাকিস্তানে গিয়ে লড়তে চাই। যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) আমাকে সেই সুযোগ দেন, তাহলে আমি সীমান্তে গিয়ে লড়াই করব। পাকিস্তান আমাদের চিরশত্রু। আমরা ভারতীয়, হিন্দুস্তানি। আমাদের ওদের সঙ্গে কোনও সম্পর্ক নেই।”
মন্ত্রী এখানেই থামেননি। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “মোদীজি, আমাকে আত্মঘাতী বোমা দিন। আমি পাকিস্তানে ঢুকে বিস্ফোরণ ঘটাব।”
আরও পড়ুনঃ চিনা পিস্তল-গুলি উদ্ধার, বাংলাদেশে পাচারের অভিযোগে ধৃত ২
এর আগেও পহেলগাঁও হামলাকে ‘অমানবিক’ বলে কড়া ভাষায় নিন্দা করেছিলেন জামির। তাঁর কথায়, “এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। প্রত্যেক ভারতীয়ের একসঙ্গে থাকা উচিত। আমাদের দেশ ও দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে কঠোর পদক্ষেপ করতে হবে।”
উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৫ জন পর্যটক ও এক স্থানীয় বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা ধর্ম জিজ্ঞেস করেই গুলি চালিয়েছিল। এই ঘটনার পর ভারত সরকার পাকিস্তানবিরোধী একাধিক পদক্ষেপ নেয়—সিন্ধু জল চুক্তি (Indus Waters Treaty) বাতিল, পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ ইত্যাদি।
যদিও কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) কিছুদিন আগেই যুদ্ধের বিরুদ্ধে মত প্রকাশ করেছিলেন, এবার তাঁরই মন্ত্রীর মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
