মহানগরে ভয়াবহ দুর্ঘটনার কবলে মিনিবাস। মৃত এক পুলিশ কর্মী
Connect with us

রাজ্যের খবর

মহানগরে ভয়াবহ দুর্ঘটনার কবলে মিনিবাস। মৃত এক পুলিশ কর্মী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১ জুলাই : করোনা আবহে দীর্ঘ দেড় মাস বন্ধ ছিল গণ পরিবহন পরিষেবা। এরপর সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণ হতেই ফের বাস, মিনিবাস সহ অন্যান্য গণ পরিবহন পরিষেবা চালুর নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে।

বৃহস্পতিবার বাস চলাচলের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা ঘটল কলকাতার রেড রোডে। এদিন বাইক আরোহীকে ধাক্কা মেরে ফোর্ট উইলিয়মের পাঁচিল ভেঙে ঢুকে গেল মিনিবাস। ঘটনায় মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর। আহত হয়েছেন আরও ১৭ জন। বাসের নীচে বাইক আরোহী ওই পুলিশকর্মী চাপা পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত পুলিশ কর্মীর নাম বিবেকানন্দ দাস। তিনি কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মেটিয়াবুরুজ-হাওড়া রুটের ওই মিনি বাসটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় ফোর্ট উইলিয়ামের গেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইক আরোহীকে ধাক্কা মারে। পরে রেলিং ভেঙে ধাক্কা মারে ফোর্ট উইলিয়মের পাঁচিলে। আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার পর যান নিয়ন্ত্রণে পুলিশকে সাহায্য করতে এগিয়ে আসেন সেনা জওয়ানরা। পরে ঘটনাস্থলে আসেন পুলিশ কমিশনার। দুর্ঘটনাগ্রস্ত বাসের মেকানিক্যাল পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন তিনি। ঘটনার তদন্তেরও আশ্বাস দেওয়ার পাশাপাশি চালকের ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে জানান পুলিশ কমিশনার।

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *