দুর্ঘটনা
গোয়ার ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু ২৫, আহত ৫০
ডিজিটাল ডেস্কঃ গোয়ার (Goa) আরপোরায় বাগা সমুদ্রসৈকতের কাছে একটি জনপ্রিয় নাইটক্লাব (Nightclub) ‘বির্চ’ (Birch)–এ শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। পার্টি চলাকালীন হঠাৎ গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয়। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। মৃতদের মধ্যে ১৪ জন ক্লাবের কর্মী (Staff), চারজন পর্যটক (Tourist), বাকি সাতজনের পরিচয় এখনও শনাক্ত হয়নি।
রাত একটা নাগাদ আগুন ছড়িয়ে পড়তেই আতঙ্কে ছুটোছুটি শুরু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ (Police) ও দমকল (Fire Brigade)। আগুনের তীব্রতার কারণে নিয়ন্ত্রণে আনতে সময় লাগে বহুক্ষণ, রবিবার ভোরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে এবং আহতদের ভর্তি করা হয়েছে গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে।
Today is a very painful day for all of us in Goa. A major fire incident at Arpora has taken the lives of 23 people.
I am deeply grieved and offer my heartfelt condolences to all the bereaved families in this hour of unimaginable loss.
I visited the incident site and have…
— Dr. Pramod Sawant (@DrPramodPSawant) December 6, 2025
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant) ঘটনাস্থল পরিদর্শন করে শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্লাবের অগ্নি-নিরাপত্তা (Fire Safety) ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সাহায্য করবে। কেন্দ্র মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেছে।
The fire mishap in Arpora, Goa is deeply saddening. My thoughts are with all those who have lost their loved ones. May the injured recover at the earliest. Spoke to Goa CM Dr. Pramod Sawant Ji about the situation. The State Government is providing all possible assistance to those…
— Narendra Modi (@narendramodi) December 7, 2025
ভয়ঙ্কর এই দুর্ঘটনা গোয়া জুড়ে নেমে এনেছে শোকের ছায়া।
