নিউ ইয়র্কে আগুনে মৃত্যু ভারতীয় তরুণীর, পরিবার পাচ্ছে কনস্যুলেটের সহায়তা
Connect with us

দুর্ঘটনা

নিউ ইয়র্কে আগুনে মৃত্যু ভারতীয় তরুণীর, পরিবার পাচ্ছে কনস্যুলেটের সহায়তা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নিউ ইয়র্ক (New York) রাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ভারতের তেলঙ্গানার (Telangana) বাসিন্দা সাহাজা রেড্ডি উদুমালা (Sahaja Reddy Udumala), বয়স ২৪ বছর। সাহাজা নিজ বাড়িতে (Home) ঘুমাচ্ছিলেন সেই সময় পাশের একটি বিল্ডিং (Building) থেকে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন দ্রুত তাঁর বাড়িতে পৌঁছে যায় এবং তিনি পালাতে পারেননি।

সাহাজা ২০২১ সালে উচ্চশিক্ষার (Higher Education) জন্য আমেরিকায় যান। নিউ ইয়র্কের আলবানিতে (Albany, New York) থাকতেন তিনি। ঘটনায় নিউ ইয়র্কের ভারতীয় কনস্যুলেট জেনারেল (Indian Consulate General, New York) সোশ্যাল মিডিয়ায় পোস্টে বলেছেন, “আলবেনিতে অগ্নিকাণ্ডে ভারতীয় নাগরিক সাহাজা রেড্ডি উদুমালা প্রাণ হারিয়েছেন। আমরা গভীরভাবে শোকাহত। পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।” কনস্যুলেট মৃত তরুণীর পরিবারকে সকল সম্ভাব্য সহায়তা প্রদান করছে।

সাহাজার বাবা উদুমুলা জয়কর রেড্ডি (Jayakar Reddy Udumula) হায়দরাবাদে (Hyderabad) টিসিএস (TCS) কর্মচারী। মা গোপুমারিয়া শৈলজা (Gopumaria Shailaja) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সাহাজা পরিবারে বড় মেয়ে ছিলেন। ছোট ভাই রত্না গোপু (Ratna Gopu) GoFundMe তহবিলের মাধ্যমে দেহ ভারতে আনার এবং শেষকৃত্যে ব্যবহারের জন্য অর্থ সংগ্রহ শুরু করেছেন। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, সাহাজার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছে।

এদিকে পরিবার ভারাক্রান্ত হয়ে সরকার ও কনস্যুলেটের সহায়তা কামনা করছেন, যাতে দ্রুত দেহ ভারতে ফিরিয়ে আনা যায় এবং শেষকৃত্য সম্পন্ন করা যায়।

Advertisement
ads
Continue Reading
Advertisement