ধৌলি এক্সপ্রেসে ছিনতাই! বাধা দিতেই চলন্ত ট্রেন থেকে ধাক্কা, কেটে গেল মহিলার ডান হাত
Connect with us

দুর্ঘটনা

ধৌলি এক্সপ্রেসে ছিনতাই! বাধা দিতেই চলন্ত ট্রেন থেকে ধাক্কা, কেটে গেল মহিলার ডান হাত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চলন্ত ধৌলি এক্সপ্রেস (Dhauli Express)-এ ফের ভয়াবহ ছিনতাইচেষ্টা (Robbery Attempt)। বালা ছিনতাইয়ের সময় বাধা দেওয়াতেই মহিলা যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় দুষ্কৃতীরা। ফলে কেটে যায় তাঁর ডান হাত (Right Hand)। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে খড়্গপুর রেল হাসপাতাল (Rail Hospital)-এ এবং পরে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় ভর্তি করা হয়। রেল কর্তৃপক্ষ তাঁর চিকিৎসার দায়িত্ব নিয়েছে।

আহত মহিলার নাম সরমা হাজরা। হাওড়ার বাসিন্দা। তিনি স্বামীকে সঙ্গে নিয়ে রৌরকেলার উদ্দেশে যাত্রা করছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুই যুবক টিকিয়াপাড়া বস্তির বাসিন্দা, বয়স প্রায় ২২–২৩ বছর। বাড়ি থেকে বেরোনোর পর থেকেই তারা সরমা হাজরার পিছু নেয় এবং একই ট্রেনে উঠে পড়ে।

ট্রেন পূর্ব মেদিনীপুরের ভোগপুর স্টেশনের দিকে ঢুকতেই ছিনতাইয়ের চেষ্টা শুরু হয়। মহিলার হাতে থাকা বালা (Bangle) টানতে থাকে দুষ্কৃতীরা। বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি (Scuffle)। ছিনতাই করতে ব্যর্থ হয়ে চলন্ত ট্রেন থেকেই তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয় তারা। নিচে পড়ে গুরুতর জখম হন সরমা, এবং সেখানেই তাঁর ডান হাত কেটে যায়।

Advertisement
ads

এদিকে, ট্রেন সোয়াদিঘি লাগোয়া এলাকায় পৌঁছতেই অভিযুক্তরা চেন টেনে ট্রেন থামিয়ে লাফ দিয়ে নেমে পড়ে কোলাঘাট থানার ভোগপুর গ্রামে। স্থানীয়রা তাঁদের ধরে গণধোলাই দেন। পরে পাঁশকুড়া জিআরপি (GRP)-র হাতে তুলে দেওয়া হয়। দুজনকেই গ্রেফতার করা হয়েছে, সোমবার তাদের আদালতে তোলা হবে।

ঘটনাকে ঘিরে এলাকায় প্রচণ্ড আতঙ্ক ছড়িয়েছে। কারণ, এর আগেও চলন্ত ট্রেনে ছিনতাই, ধাক্কা মেরে যাত্রীকে ফেলে দেওয়ার মতো ঘটনা বহুবার ঘটেছে। ধৌলি এক্সপ্রেসের ঘটনাটি সেই আতঙ্ককে ফের উসকে দিল।

Continue Reading
Advertisement