দুর্ঘটনা
“মেয়রের কোনো এক্তিয়ার থাকে না”! তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর তোপের মুখে সাফাই ফিরহাদের
ডিজিটাল ডেস্কঃ তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ধসের (Godown Collapse) ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভরা বিধানসভায় (Assembly) সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি গত ১৭ জানুয়ারি অনুমোদিত ওই গোডাউনের নকশা (Building Plan) প্রদর্শন করে দেখান, যেখানে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমসহ একাধিক পুর আধিকারিকের স্বাক্ষর রয়েছে। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “টাকা নিতে নিতে সিটিকে মৃত্যুপুরী বানানো হয়েছে, জড়িতদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।” একই সাথে তিনি দাবি করেন, কলকাতা পুরসভায় ‘কালী’ না-বললে কোনো প্ল্যান পাস হতো না। এই ‘কালী’ হলেন ফিরহাদের প্রভাবশালী ওএসডি (Officer on Special Duty) কালীচরণ বন্দ্যোপাধ্যায়, যাকে ‘ক্যামাক স্ট্রিট’ নিয়োগ করেছিল বলে দাবি শুভেন্দুর।
মুখ্যমন্ত্রীর এই গুরুতর অভিযোগের জবাবে মুখ খুলেছেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। তিনি তাঁর অবস্থান স্পষ্ট করে জানান, কোনো নির্মাণের নকশায় চূড়ান্ত অনুমোদন (Approval) দেওয়ার ক্ষেত্রে মেয়রের কোনো এক্তিয়ারই (Jurisdiction) থাকে না। ফিরহাদের দাবি, “প্ল্যান অনুমোদন করে বিল্ডিং ডিপার্টমেন্ট (Building Department)। আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি, আর সই যদি কোথাও থেকে থাকে, তা কেবলই ঔপচারিকতা (Formality)।” তিনি আরও বলেন, মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটিতে টেকনিক্যাল লোকজন থাকেন, মেয়রের সেখানে কিছু করার থাকে না। তবে তদারকির (Supervision) অভাব ছিল বলে তিনি স্বীকার করেন।
এদিকে, এই ঘটনায় ইতিমিধ্যেই বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) গঠিত হয়েছে এবং ৫ জনকে গ্রেপ্তার (Arrest) করা হয়েছে। উদ্ধারকাজে আধুনিক সরঞ্জাম না থাকার জন্য পুরসভাকে দায়ী করলেও সেনাবাহিনী (Army) ও এনডিআরএফ-এর (NDRF) প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মুখ্যমন্ত্রী।
