প্রয়াত প্রেম সাগর: রামায়ণ খ্যাত নির্মাতার জীবনাবসান, শোকস্তব্ধ টেলিভিশন দুনিয়া
Connect with us

বিনোদন

প্রয়াত প্রেম সাগর: রামায়ণ খ্যাত নির্মাতার জীবনাবসান, শোকস্তব্ধ টেলিভিশন দুনিয়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: চলচ্চিত্র ও টেলিভিশনের জগতে এক শোকের ছায়া। প্রয়াত হলেন জনপ্রিয় নির্মাতা এবং প্রযোজক প্রেম সাগর। রোববার, ৩১ আগস্ট ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি ছিলেন বিখ্যাত পরিচালক রামানন্দ সাগরের পুত্র এবং ‘সাগর আর্টস’-এর অন্যতম স্তম্ভ।

টেলিভিশন ইতিহাসে অমর হয়ে থাকা ‘রামায়ণ’ ধারাবাহিকের অন্যতম নির্মাতা ছিলেন প্রেম সাগর। ১৯৮৭ সালে দূরদর্শনে সম্প্রচারিত এই সিরিয়াল ভারতীয় সংস্কৃতি এবং ধর্মীয় কাহিনির জনপ্রিয়তা এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়। ‘আলিফ লায়লা’, ‘চরস’, ‘লালকার’-এর মতো বহু স্মরণীয় ধারাবাহিক ও সিনেমা তাঁর প্রযোজনা ও পরিচালনায় তৈরি হয়েছে।

শুধু পর্দার পিছনেই নয়, কলমেও দাপট দেখিয়েছেন প্রেম সাগর। তিনি রামানন্দ সাগরের জীবনী ‘An Epic Life: Ramanand Sagar, From Barsaat to Ramayan’ গ্রন্থে বাবার জীবনের নানা অজানা দিক তুলে ধরেছিলেন।

Advertisement
ads

তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রামায়ণ পরিবার। লক্ষ্মণের চরিত্রে অভিনয় করা সুনীল লাহরী লিখেছেন, “অত্যন্ত দুঃখজনক সংবাদ। আমরা হারালাম প্রেম সাগরজিকে।” রামের ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন সেই অরুণ গোবিল লিখেছেন, “প্রেম সাগরের প্রয়াণ আমাদের শিল্পী মহলে এক অপূরণীয় ক্ষতি।”

FTII-এর ১৯৬৮ ব্যাচের প্রাক্তনী প্রেম সাগর ভারতীয় সংস্কৃতি ও মহাকাব্যের ভাবধারা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে সবসময় বিশ্বাসী ছিলেন। তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

Continue Reading
Advertisement