দেশের খবর
পাকিস্তানের সামনেই সন্ত্রাসের জবাব মোদীর, পাশ কাটালেন ট্রাম্পকেও
ডিজিটাল ডেস্কঃ এসসিও (SCO) সম্মেলনের মঞ্চে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সম্মেলনের প্লেনারি সেশনে বক্তব্য রাখতে গিয়ে সরাসরি কারও নাম না করলেও, আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞদের মতে, মোদির কণ্ঠে লক্ষ্য করা গেল পরোক্ষে ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) বিঁধে দেওয়ার ইঙ্গিত।
মোদি বলেন, “গত চার দশক ধরে সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে ভারত। পহেলগাঁও হামলা (Pahalgam Attack) ছিল তার অন্যতম ভয়াবহ দৃষ্টান্ত। সেই কঠিন সময়ে যেসব দেশ আমাদের পাশে ছিল, ভারত তাদের কৃতজ্ঞতা জানায়।” একই সময়ে সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। তাঁর সামনেই মোদির এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ।
#WATCH | At the Shanghai Cooperation Council (SCO) Members Session in Tianjin, China, Prime Minister Narendra Modi says, “India has been bearing the brunt of the terrorism for the last four decades. Recently, we saw the worst side of terrorism in Pahalgam. I express my gratitude… pic.twitter.com/TU3cAf1ibc
— ANI (@ANI) September 1, 2025
প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পর আন্তর্জাতিক মহলের তীব্র প্রতিক্রিয়া দেখা গেলেও, সাম্প্রতিক সময়ে ভারত-পাক যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, এই চুক্তির মূল মধ্যস্থতাকারী তিনি। ভারত অবশ্য বারবার সেই দাবি খণ্ডন করেছে। বিশ্লেষকদের মতে, এবার মোদি নিজেই কূটনৈতিকভাবে ‘সত্যিকারের বন্ধু’ দেশগুলিকে কৃতজ্ঞতা জানিয়ে পরোক্ষে ট্রাম্পের সেই দাবিকে নস্যাৎ করলেন।
উল্লেখযোগ্য, এই বিতর্কের মধ্যেই আমেরিকা ভারতের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপায়। সেই সিদ্ধান্তের সমালোচনা করে ভারতের পাশে দাঁড়ায় চীন (China)। অন্যদিকে, এসসিও সম্মেলনে চীনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দেন মোদি। সব মিলিয়ে বিশেষজ্ঞদের ধারণা, মোদি স্পষ্ট করে বুঝিয়ে দিলেন—কঠিন সময়ে পাশে থাকা দেশগুলোকেই ভবিষ্যতের অংশীদার ভাবছে ভারত, এবং আপাতত সেই তালিকায় যুক্তরাষ্ট্র নেই।


