Connect with us

রাজনীতি

‘অনেক মহিলা আত্মতুষ্টির জন্য কুকুরের সাথে ঘুমায়’’—ভিডিও ভাইরাল BJP বিধায়কের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী (Renuka Chowdhury) নিজের পোষ্য কুকুর (Pet Dog) সংসদে নিয়ে যাওয়ার ঘটনায় যখন বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই বিহারের মোতিহারির BJP বিধায়ক প্রমোদ কুমারের (Pramod Kumar) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আরও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেই ভিডিওতে তাঁকে নারীদের নিয়ে অত্যন্ত বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়।

ইউটিউবারের সঙ্গে কথোপকথনের সময় প্রমোদ বলেন, “অনেক মহিলা আত্মতুষ্টির (Self-Satisfaction) জন্য কুকুরের সঙ্গে ঘুমায়।” তাঁর দাবি, পশ্চিমা সংস্কৃতি (Western Culture) কীভাবে ভারতীয় সমাজকে প্রভাবিত করছে, তার উদাহরণ হিসেবেই তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, “মোবাইল খুললে অনেক ভিডিও দেখা যায় যেখানে মহিলারা পোষ্য কুকুরের সঙ্গে ঘুমাচ্ছেন। তাই রেণুকা চৌধুরী তাঁর কুকুরকে সংসদে আনায় আমি অবাক হইনি।”

ভিডিওটি প্রকাশ্যে আসতেই আরজেডি (RJD)-র জাতীয় মুখপাত্র প্রিয়াঙ্কা ভারতী (Priyanka Bharti) তীব্র আক্রমণ শানান। তিনি প্রশ্ন তোলেন, “মহিলাদের নিয়ে এমন অপমানজনক মন্তব্য করলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তুষ্ট হন?”—এভাবেই BJP–কে কটাক্ষ করেন তিনি।

Advertisement
ads

তীব্র বিতর্কের মুখে প্রমোদ কুমার পরে নিজেই ব্যাখ্যা দিয়ে দাবি করেন, তাঁর বক্তব্য বিকৃত (Distorted) করা হয়েছে। তিনি বলেন, “আমি কোনও মহিলাকে অপমান করিনি। পাশ্চাত্য প্রভাব যেন ভারতীয় সভ্যতার ওপর আধিপত্য না করে—এটাই বলতে চেয়েছি। সংসদ (Parliament) গণতন্ত্রের মন্দির। সেখানে কুকুর নিয়ে যাওয়া ঠিক নয়।”

তবে তাঁর এই ব্যাখ্যায় ক্ষোভ কমেনি বিরোধীদের। ভিডিও ভাইরাল হওয়ায় বিষয়টি এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

Continue Reading
Advertisement
Developer