ED হানা নিয়ে বিস্ফোরক মমতা, সবুজ ফাইল হাতে প্রতীক জৈনের বাড়ি থেকে আক্রমণ শাহকে
Connect with us

রাজনীতি

ED হানা নিয়ে বিস্ফোরক মমতা, সবুজ ফাইল হাতে প্রতীক জৈনের বাড়ি থেকে আক্রমণ শাহকে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার সকাল থেকেই শিরোনামে উঠে আসে ভোটকুশলী সংস্থা আই-প্যাক (I-PAC)-এর অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) হানা। দিল্লির (Delhi) একটি পুরনো কয়লা পাচার (Coal Smuggling) মামলার সূত্র ধরে সল্টলেক (Salt Lake)-এর আইপ্যাক অফিস এবং লাউডন স্ট্রিটে (Loudon Street) সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি শুরু হয়।

ইডি আধিকারিকরা বাড়িতে ঢোকার প্রায় এক ঘণ্টার মধ্যেই সেখানে পৌঁছন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। কিছুক্ষণের মধ্যেই নজিরবিহীন ভাবে প্রতীক জৈনের বাড়িতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তল্লাশির মাঝেই বাড়ির ভিতরে ঢুকে পড়েন তিনি। প্রায় ১৫ মিনিট সেখানে থাকার পর, হাতে একটি সবুজ ফাইল (Green File) নিয়ে বাইরে বেরোন মুখ্যমন্ত্রী।

বেরিয়েই কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মমতা। তাঁর অভিযোগ, দলের আইটি ইনচার্জের (IT In-charge) সমস্ত হার্ড ডিস্ক (Hard Disk), প্রার্থী তালিকা, পার্টির প্ল্যান ও স্ট্র্যাটেজি (Strategy) সংগ্রহ করতেই এই অভিযান। তিনি প্রশ্ন তোলেন, “এটাই কি ইডি আর অমিত শাহের ডিউটি?”

Advertisement
ads

অমিত শাহকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “নটি হোম মিনিস্টার, ন্যাসটি হোম মিনিস্টার—যিনি দেশকে রক্ষা করতে পারেন না।” পাশাপাশি এসআইআর (SIR) প্রসঙ্গ তুলে অভিযোগ করেন, বাংলার প্রায় দেড় কোটি মানুষের নাম ভোটার তালিকা (Voter List) থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে।

Continue Reading
Advertisement