খাস ভবানীপুরে মুখোমুখি মমতা-শুভেন্দু শিবির! শাহকে পাশে নিয়ে মনোনয়ন পেশ শুভেন্দুর
Connect with us

ভাইরাল খবর

খাস ভবানীপুরে মুখোমুখি মমতা-শুভেন্দু শিবির! শাহকে পাশে নিয়ে মনোনয়ন পেশ শুভেন্দুর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election) কেন্দ্রবিন্দু ভবানীপুরে বৃহস্পতিবার নজিরবিহীন উত্তেজনা ছড়াল। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন পত্র (Nomination Paper) জমা দেওয়াকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতেই রণক্ষেত্রের চেহারা নিল কালীঘাট চত্বর।

এদিন হাজরা মোড় থেকে এক সুবিশাল রোড শো (Road Show) শুরু করেন অমিত শাহ ও শুভেন্দু অধিকারী। হুডখোলা গাড়িতে করে মিছিলটি যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের গলির কাছে পৌঁছায়, তখনই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। সেখানে আগে থেকেই জমায়েত হওয়া তৃণমূল কর্মী-সমর্থকরা কালো পতাকা দেখিয়ে ‘চোর-চোর’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। পাল্টা স্লোগান (Counter Slogan) তোলে বিজেপি শিবিরও। পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে দুই পক্ষের মধ্যে হাতাহাতি (Scuffle) শুরু হয়। নিরাপত্তার খাতিরে স্বরাষ্ট্রমন্ত্রী মাঝপথেই ছাদখোলা গাড়ি থেকে নেমে অন্য একটি ঢাকা গাড়িতে উঠে সার্ভে বিল্ডিংয়ের দিকে রওনা দেন।

এই চরম উত্তেজনার মধ্যেই সার্ভে বিল্ডিংয়ে (Survey Building) মনোনয়ন দাখিল করেন শুভেন্দু অধিকারী। শাহের দাবি, এবার বাংলায় পরিবর্তন অনিবার্য (Inevitable) এবং বিজেপিই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলবে। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে বড় বড় চোঙ লাগিয়ে দলীয় সংগীত বাজিয়ে প্রতিবাদ জানানো হয়। বিজেপি নেতা তাপস রায়ের অভিযোগ, এটি তৃণমূলের পরিকল্পিত অসভ্যতা (Vulgarity)। যদিও তৃণমূলের দাবি, বিজেপি কর্মীরাই আগে উস্কানি (Provocation) দিয়েছে। কালিয়াচক কাণ্ডে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার রেশ কাটতে না কাটতেই খোদ কলকাতার বুকে এই ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা (Law and Order) পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

Advertisement
ads