‘ইরানকে প্রস্তর যুগে পাঠাব!’ হোয়াইট হাউস থেকে তেহরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
Connect with us

বিশ্বের খবর

‘ইরানকে প্রস্তর যুগে পাঠাব!’ হোয়াইট হাউস থেকে তেহরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মধ্যপ্রাচ্যের (Middle East) রণভূমিতে যুদ্ধের দামামা আরও তীব্র করে ইরানকে কার্যত ‘প্রস্তর যুগে’ (Stone Age) পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউস (White House) থেকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি দাবি করেন, ‘অপারেশন এপিক ফিউরি’ (Operation Epic Fury) শুরুর মাত্র এক মাসের মধ্যেই ইরানের সামরিক সক্ষমতা (Military Capability) ধূলিসাৎ করে দেওয়া হয়েছে।

ট্রাম্পের দাবি অনুযায়ী, মার্কিন-ইজরায়েলি যৌথ অভিযানে তেহরানের নৌবাহিনী এবং বিমান বাহিনীকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি ইরানের শীর্ষ নেতৃত্বের অধিকাংশেরই মৃত্যু হয়েছে বলে তিনি বিস্ফোরক দাবি করেন। তিনি স্পষ্ট জানান, ইরান যদি দ্রুত আলোচনায় না বসে, তবে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তাদের বিদ্যুৎ পরিকাঠামো (Power Infrastructure) লক্ষ্য করে ‘কঠোর আঘাত’ (Severe Strike) করা হবে।

পরমাণু ইস্যু নিয়ে ট্রাম্প বলেন, ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর (Operation Midnight Hammer) মাধ্যমে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করা হয়েছে। তাঁর মতে, ইসলামিক রিভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর ওপর বর্তমানে তেহরান সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই এবং তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ক্ষমতাও তলানিতে।

Advertisement
ads

বিশ্বজুড়ে চলা জ্বালানি সংকট (Fuel Crisis) নিয়ে ট্রাম্প আশ্বস্ত করেন যে, আমেরিকা বর্তমানে বিশ্বের এক নম্বর তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ। তিনি সংকটগ্রস্ত দেশগুলোকে আমেরিকার কাছ থেকে জ্বালানি কেনার প্রস্তাব দেন। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ ‘হরমুজ প্রণালী’ (Strait of Hormuz) রক্ষার জন্য মিত্র দেশগুলোকে সাহসের সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Continue Reading
Advertisement