মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, নিলেন মমতাকে হারানোর শপথ
Connect with us

ভোটের খবর

মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, নিলেন মমতাকে হারানোর শপথ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১২ মার্চ : পূর্বনির্ধারিত সূচি মেনে শুক্রবার মনোনয়ন পেশ করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হলদিয়া এসডিও অফিসে মনোনয়ন জমা দেন তিনি। মনোনয়ন পেশের পর হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার তিনি হারাবেনই। 

উল্লেখ্য, নন্দীগ্রামে ভোট ১ এপ্রিল। ইতিমধ্যেই গত ১০ ই মার্চ হলদিয়ায় মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পেশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মনোনয়ন পেশ করেন নন্দীগ্রামের বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ও (Minakshi Mukherjee)। তবে এবারে একুশের ভোটে (Assembly Elections 2021) বাংলার সবচেয়ে নজরকাড়া আসন নন্দীগ্রাম। কারণ, এই আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন তারা। শুক্রবার সকাল থেকে একাধিক কর্মসূচিতে শামিল হন বিজেপি নেতা। মন্দিরে পুজো দিয়ে, যজ্ঞ করে হলদিয়ায় জনসভা করেন নন্দীগ্রামের (Nandigram) গেরুয়া শিবিরের প্রার্থী। এরপরই হলদিয়া এসডিও অফিসে যান তিনি। সেখানে মনোনয়নপত্র পেশ করেন। তাঁর সঙ্গে ছিলেন দলের প্রচুর কর্মী-সমর্থক। প্রার্থীর মতোই নন্দীগ্রামে বিজেপির জয় নিয়ে আশাবাদী তাঁরা।

Continue Reading
Advertisement