ভোটের আগে রেশন দুর্নীতিতে বড় পদক্ষেপ! রাজ্যজুড়ে ইডির অভিযান, বাংলাদেশ পাচার যোগে চাঞ্চল্য
Connect with us

ভাইরাল খবর

ভোটের আগে রেশন দুর্নীতিতে বড় পদক্ষেপ! রাজ্যজুড়ে ইডির অভিযান, বাংলাদেশ পাচার যোগে চাঞ্চল্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) ঠিক দু’সপ্তাহ আগে ফের শোরগোল। রেশন দুর্নীতি মামলার (Ration Scam Case) তদন্তে কোমর বেঁধে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার ভোর থেকেই কলকাতা, হাওড়া, বনগাঁ ও মুর্শিদাবাদসহ রাজ্যের মোট ১৫টি জায়গায় একযোগে তল্লাশি (Search Operation) শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

ইডি সূত্রে খবর, এবারের অভিযানের মূল কেন্দ্রবিন্দু হলো বাংলাদেশে রেশনের গম পাচারের অভিযোগ। তদন্তকারীদের নজরে রয়েছেন ১২ জনেরও বেশি রফতানিকারক (Exporters)। অভিযোগ উঠেছে, আটা কলগুলোতে (Flour Mills) সরকারি গম পাঠানো হতো রেশনের আটা তৈরির জন্য। কিন্তু সেই গমের একটি বড় অংশ বস্তা বদলে কালোবাজারির (Black Marketing) মাধ্যমে বাংলাদেশে পাচার করা হতো। উত্তর ২৪ পরগনায় দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতেই এই নয়া তদন্তের সূত্রপাত।

এদিন সকাল থেকে কলকাতার পোদ্দার কোর্ট (Poddar Court) এবং মিন্টো পার্কের একাধিক ব্যবসায়িক অফিসে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া লর্ড সিনহা রোডে এক প্রভাবশালী ব্যবসায়ীর বাড়িতেও পৌঁছে গেছেন আধিকারিকরা। সাথে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) কড়া নিরাপত্তা। ২০২০ সালে নদিয়ায় বিপুল পরিমাণ কালোবাজারির আটা উদ্ধারের পরই এই দুর্নীতির বিষয়টি সামনে আসে। তদন্তে জানা গেছে, রেশনের প্রায় ২০ থেকে ৪০ শতাংশ গম সরকারি সিল ব্যবহার করেই বাইরে বিক্রি করে দেওয়া হতো। ইতিপূর্বে এই মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রীসহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার (Arrest) করা হলেও, দুর্নীতির শিকড়ে পৌঁছাতে এবার সরাসরি পাচার চক্রের (Smuggling Racket) ওপর নজর দিচ্ছে ইডি।

Advertisement
ads
Continue Reading
Advertisement