‘আজ একটু স্মৃতি-তাড়িত হতে দিন’— মেট্রো উদ্বোধনের আগে আবেগঘন মমতা বন্দ্যোপাধ্যায়
Connect with us

ভাইরাল খবর

‘আজ একটু স্মৃতি-তাড়িত হতে দিন’— মেট্রো উদ্বোধনের আগে আবেগঘন মমতা বন্দ্যোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজধানীর বুকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আরেকটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতার তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে স্মৃতিমেদুর হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রেলমন্ত্রী থাকাকালীন বাংলার জন্য যে স্বপ্ন তিনি দেখেছিলেন, আজ সেই পরিকল্পনাগুলি একে একে বাস্তবায়নের পথে।

নিজের এক্স (X) হ্যান্ডেলে মমতা লেখেন— “আজ আমাকে কিছুটা স্মৃতি-তাড়িত হতে দিন। ভারতের রেলমন্ত্রী হিসেবে কলকাতার জন্য বহু মেট্রো রেল করিডরের পরিকল্পনা, অনুমোদন ও আর্থিক ব্যবস্থা করার সৌভাগ্য হয়েছিল আমার। এই মহানগরীর বিভিন্ন প্রান্তকে (যেমন জোকা, বেহালা, তারাতলা, গড়িয়া, নোয়াপাড়া, দক্ষিণেশ্বর, বিমানবন্দর, সেক্টর ফাইভ ইত্যাদি) এক বিশাল মেট্রো গ্রিডের মাধ্যমে যুক্ত করার কাজ শুরু হয়েছিল তখনই।”

তিনি আরও উল্লেখ করেন, টালিগঞ্জ–গড়িয়া, দমদম–গড়িয়া, দক্ষিণেশ্বর–দমদম এবং সল্টলেক–হাওড়া সংযোগের সূচনা হয়েছিল তাঁর হাত ধরেই। ইস্ট-ওয়েস্ট মেট্রোর রুট পরিবর্তন থেকে শুরু করে আলাদা মেট্রো রেল জোন গঠন— সবই তাঁর সময়ের উদ্যোগ। মমতার দাবি, “ওয়ার্ল্ড ক্লাস স্টেশন তৈরির পরিকল্পনাও ছিল আমার।”

মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্যের পক্ষ থেকেও বিনামূল্যে জমি প্রদান, রাস্তা তৈরি, বাস্তুচ্যুতদের পুনর্বাসন এবং নির্বাহী সংস্থাগুলির মধ্যে সমন্বয়ের জন্য ধারাবাহিক বৈঠক— সবই করা হয়েছিল। তাঁর বক্তব্য, “রেলমন্ত্রী হিসেবে যে প্রকল্পগুলির সূচনা করেছিলাম, মুখ্যমন্ত্রী হিসেবেও সেই কাজগুলির সফল রূপায়ণ ঘটাতে পেরেছি— এটাই আমার গর্ব।”

Advertisement
ads

অতএব, কলকাতার তিন নতুন মেট্রো রুটের উদ্বোধনের সঙ্গে শহরের যানবাহন পরিকাঠামোয় আসছে এক নতুন গতি। তিলোত্তমার বাসিন্দারা এখন অপেক্ষায়— কবে এই নতুন রুটগুলি তাদের প্রতিদিনের যাতায়াতকে আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

Continue Reading
Advertisement