তিন নতুন মেট্রো রুটে যাত্রা শুরু, কলকাতার যোগাযোগে গতি আনলেন প্রধানমন্ত্রী মোদী
Connect with us

ভাইরাল খবর

তিন নতুন মেট্রো রুটে যাত্রা শুরু, কলকাতার যোগাযোগে গতি আনলেন প্রধানমন্ত্রী মোদী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শুক্রবার কলকাতার পরিবহণ ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) একসঙ্গে উদ্বোধন করলেন শহরের তিনটি বহুল প্রতীক্ষিত মেট্রো পরিষেবা— নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর, শিয়ালদহ–এসপ্ল্যানেড এবং কবি সুভাষ–হেমন্ত মুখোপাধ্যায় (Ruby crossing via Beleghata)।

বিকেল চারটে কুড়ি মিনিটে বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী। তাঁকে অভ্যর্থনা জানান রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant) ও রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। তবে আমন্ত্রণ জানানো হলেও নীতিগত কারণে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজনৈতিক মহলের মতে, এই অনুপস্থিতি আবারও কেন্দ্র–রাজ্যের অমিলকে স্পষ্ট করল।

শহরের যাতায়াতে গতি আনতে তিনটি রুটের মধ্যে প্রথমেই চালু হচ্ছে হাওড়া ময়দান–সেক্টর ফাইভ করিডর। এই পরিষেবা শুক্রবার থেকেই যাত্রীদের জন্য খুলে গেল। নোয়াপাড়া–বিমানবন্দর এবং কবি সুভাষ–বেলেঘাটা রুট চালু হবে আগামী সোমবার থেকে। ফলে শীঘ্রই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত হবে আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যময়।

Advertisement
ads

রেল কর্তৃপক্ষ নতুন সময়সূচিও ঘোষণা করেছে। হাওড়া–সেক্টর ফাইভ রুটে সকাল ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ১৯ মিনিট পর্যন্ত চলবে মেট্রো। বিমানবন্দর–নোয়াপাড়া রুটে পরিষেবা মিলবে সকাল ৭টা ৫৮ থেকে রাত ৮টা ১০ মিনিট পর্যন্ত। কবি সুভাষ–বেলেঘাটা করিডরে সকাল ৮টা থেকে রাত ৮টা ২৮ মিনিট পর্যন্ত চলবে ট্রেন। চাহিদা অনুযায়ী ব্যস্ত রুটে ট্রেনের ফ্রিকোয়েন্সি আরও বাড়ানো হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

ভাড়া তালিকায় রাখা হয়েছে যাত্রীবান্ধব পরিসর। ন্যূনতম ভাড়া ৫ টাকা, সর্বোচ্চ ৭০ টাকা। বিমানবন্দর থেকে যশোর রোড মাত্র ৫ টাকা, এসপ্ল্যানেড ৪০ টাকা, হাওড়া ৫০ টাকা আর সেক্টর ফাইভ যেতে খরচ হবে ৭০ টাকা।

শুক্রবারের উদ্বোধন নিছক পরিবহণ পরিকাঠামোর উন্নয়ন নয়, রাজনৈতিক বার্তাও বয়ে আনল। আগামী বছরই বিধানসভা নির্বাচন। উদ্বোধনের পরই প্রধানমন্ত্রী দমদম সেন্ট্রাল জেল ময়দানে জনসভায় অংশ নেন। বিজেপির আশা, এই সফর ভোটের আগে বাংলার মানুষকে বড় বার্তা দেবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement