বিজেপিতে যোগদান না করায় তৃণমূল উপপ্রধানের জাকে মারধরের অভিযোগ
Connect with us

ভাইরাল খবর

বিজেপিতে যোগদান না করায় তৃণমূল উপপ্রধানের জাকে মারধরের অভিযোগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মালদার মোথাবাড়ি থানার রথবাড়ি এলাকা উত্তেজনায় থরথর। পারিবারিক কলহ থেকে রাজনৈতিক টানাপোড়েন—শেষ পর্যন্ত রক্তাক্ত হামলার অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। আক্রান্ত গৃহবধূর নাম সুষমা মণ্ডল রায় (Sushama Mondal Roy)। বর্তমানে তিনি মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুষমা দেবীর পরিবারকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন এলাকার বিজেপি কর্মী শ্যামল কর্মকার (Shyamal Karmakar)। এ নিয়ে প্রায়ই দুই পরিবারের মধ্যে বিবাদ বাঁধত। অভিযোগ, আক্রান্ত গৃহবধূর জা স্থানীয় রথবাড়ি পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান হওয়ায় রাজনৈতিক অশান্তি আরও চড়েছিল। এদিন সকালে ছেলেকে স্কুলগাড়িতে তুলতে যাওয়ার সময় ফের বচসা বাধে সুষমা দেবীর সঙ্গে শ্যামল কর্মকার, তাঁর স্ত্রী ও ছেলে। অভিযোগ, সেই সময়েই আচমকা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় শ্যামল কর্মকার। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আক্রান্তার স্বামী বাপি রায় (Bapi Roy) বলেন, “অনেকবার পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু কোনো লাভ হয়নি। আজ আমার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় দেখতে হল।” পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।

Advertisement
ads

অন্যদিকে, ঘটনায় সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। তাদের অভিযোগ, রাজনৈতিক কারণে হামলার পথ বেছে নিয়েছেন বিজেপি কর্মী। তবে বিজেপির দাবি, এটি সম্পূর্ণ পারিবারিক বিবাদ, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।

Continue Reading
Advertisement