রাজ্যের খবর
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়
ডিজিটাল ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) বড় স্বস্তি পেলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education) প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Gangopadhyay)। ইডি-র (ED) দায়ের করা মামলায় জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি শুভ্রা ঘোষ (Justice Subhra Ghosh) এ দিন এই জামিন মঞ্জুর করেন।
তবে আপাতত জেলমুক্তি হচ্ছে না কল্যাণময়ের। কারণ তাঁর বিরুদ্ধে এখনও অন্য মামলায় বিচারাধীন প্রক্রিয়া চলছে। এর আগেও স্কুলের গ্রুপ-সি (Group-C Recruitment) নিয়োগ দুর্নীতির মামলায় জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু সেদিন রাতেই তাঁকে গ্রেফতার করা হয় নবম-দশম শ্রেণির (Class IX-X Teacher Recruitment) শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায়। সিবিআই (CBI) আলিপুরের (Alipore) বিশেষ আদালতে তাঁকে নতুন করে গ্রেফতার দেখায়।
আরও পড়ুনঃ যাবতীয় অপেক্ষার অবসান, ২৫ জুন মহাকাশ যাত্রায় শুভাংশু শুক্লা
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বারবার উঠে এসেছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ একাধিক প্রশাসনিক আধিকারিকদের নাম। তদন্তে নেমেছে সিবিআই এবং ইডি—দুই কেন্দ্রীয় সংস্থাই। কল্যাণময়ের পাশাপাশি অশোক সাহা (Ashok Saha), সুবীরেশ ভট্টাচার্য (Subires Bhattacharya), শান্তিপ্রসাদ সিনহা (Shantiprasad Sinha)-র বিরুদ্ধেও উঠেছে গুরুতর অভিযোগ।
আদালতে তদন্তকারীরা জানান, কল্যাণময় সরকারি পদে থাকার সুযোগ নিয়ে দুর্নীতি করেছিলেন, তবে বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। বিচারপতি শুভ্রা ঘোষ জানান, অভিযুক্তের সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে এবং তিনি তদন্তে সহযোগিতা করছেন। সেই বিবেচনায় তাঁকে জামিন দেওয়া হল।
তবে এখনই মুক্তি পাচ্ছেন না কল্যাণময়। কারণ অন্য মামলায় তিনি এখনও বিচারাধীন এবং ওই মামলায় তাঁকে জেল হেফাজতেই থাকতে হবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ঘিরে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ইতিমধ্যেই তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
