তৃণমূলের জিতেন্দ্র তিওয়ারি দলে যোগ দেওয়ায় পাণ্ডবেশ্বরে নির্দল প্রার্থী দাঁড় করানোর হুমকি বিজেপির বিক্ষুব্ধ কর্মীদের, শুরু দেওয়াল লিখন
Connect with us

রাজনীতি

তৃণমূলের জিতেন্দ্র তিওয়ারি দলে যোগ দেওয়ায় পাণ্ডবেশ্বরে নির্দল প্রার্থী দাঁড় করানোর হুমকি বিজেপির বিক্ষুব্ধ কর্মীদের, শুরু দেওয়াল লিখন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৪ মার্চ : তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) বিজেপিতে (BJP) যোগদান করায় পাণ্ডবেশ্বরে নির্দল প্রার্থীকে দাঁড় করানোর হুমকি দিয়ে শুরু হল দেওয়াল লিখন। এনিয়ে পাণ্ডবেশ্বর এলাকায় ক্ষোভ ছড়িয়েছে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে।

উল্লেখ্য কিছুদিন আগে বিজেপিতে যোগদান করতে গিয়েও পিছিয়ে আসেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা এলাকার জনপ্রিয় নেতা জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু গত মঙ্গলবার তিনি গেরুয়া শিবিরে নাম লেখান। দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে গ্রহণ করলেও, নিচু তলার কর্মীরা এতে বেশ ক্ষুব্ধ। এনিয়ে বুধবার রাতে পাণ্ডবেশ্বর বিধানসভায় নির্দল প্রার্থী দেওয়ার হুমকি দিলেন বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা। এই বিষয়ে বিজেপির জেলা সম্পাদক শ্রীদীপ চক্রবর্তী বিজেপি কর্মীদের ভেঙে না পড়ার বার্তা দিয়েছেন। তাঁর কথায়, “জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলে থাকার সময় বিজেপি কর্মীদের উপর নানা অত্যাচার করেছেন। তারই প্রতিফলন ঘটছে। তবে দল বৃদ্ধি করতে অনেকেই ঢুকবে। শক্তিশালী বিজেপি আরও বিপজ্জনক হবে শাসকদলের কাছে।” অন্যদিকে, তৃণমূলের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বক্তব্য, “এই বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের তৃণমূলে স্বাগত। আমাদের আপদ বিদেয় হয়েছে। এবার বিজেপির বিপদ বেড়েছে। জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলে থাকাকালীন বিজেপির কর্মী সমর্থকদের ওপর লাগাতার অত্যাচার, আক্রমণ এবং মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷ তার ওপর দলে যোগ দেওয়ায় ক্ষোভের মাত্রা আরও বেড়েছে৷ ফলে বিজেপি কর্মীরা তাকে মেনে নিতে পারছে না বলেই এই ঘটনা ঘটেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Continue Reading
Advertisement