বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একগুচ্ছ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের
Connect with us

উত্তর দিনাজপুর

বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একগুচ্ছ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ০২ মার্চ : বিধানসভা নির্বাচন পাখির চোখ। আর তাই তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগান বাংলা নিজের মেয়েকেই চায়। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই স্লোগান এর আনুষ্ঠানিক সূচনা হয়। এদিন ইটাহার চৌরাস্তা মোড় এলাকার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সভাগৃহে এই কর্মসূচির সূচনা করেন অমল আচার্য। এদিনের কর্মসূচিতে নাজমুল হোসেন, পম্পা চৌধুরী, বিনয় সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সমস্ত জায়গার পাশাপাশি ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানের সূচনা হল ইটাহারে। এদিন ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে এক কর্মীসভার মাধ্যমে ইটাহার চৌরাস্তা এলাকার দলীয় কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিজেপি নেতৃত্বকে তীব্র কটাক্ষ করেন উপস্থিত নেতৃত্বরা। ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব ও মন্ত্রীরা বিভিন্ন জনসভা থেকে যেভাবে দেবী দূর্গা ও বাংলার নারীদের নিয়ে যে কুরুচিকর মন্তব্য করে রাজনৈতিক উত্তাপ্ত বাড়াচ্ছে তার প্রতিবাদ করে সরব হন উপস্থিত নেতৃত্বরা। এদিন ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় দলীয় কার্যালয়ের সভাগৃহে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানকে সামনে রেখে ব্লকের তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন করে বলেন, বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে। পাশাপাশি তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে আবার এককভাবে ক্ষমতায় আসবে এবং বাংলার মানুষ আবার নিজের মেয়ে মমতা বন্দোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে বলে জানান সংগঠন নেতৃত্বরা। এদিনের কর্মসূচিতে অমল আচার্য, অমিত গাঙ্গুলী ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান নাজমূল হুসেন, ব্লক সভানেত্রী পম্পা চৌধুরী, তৃণমূল নেতৃত্ব বিনয় সরকার, অঞ্চল সভাপতি বিকাশ সরকার সহ অন্যান্যরা।

Continue Reading
Advertisement