শহরের নিকাশী নালা সংস্কারে জবরদখলকারী দোকান ভেঙ্গে ফেলার উদ্যোগ পুর প্রশাসনের , সময় চেয়ে আবেদন ব্যবসায়ী
Connect with us

মালদা

শহরের নিকাশী নালা সংস্কারে জবরদখলকারী দোকান ভেঙ্গে ফেলার উদ্যোগ পুর প্রশাসনের , সময় চেয়ে আবেদন ব্যবসায়ী

Dipa Chakraborty

Published

on

মালদা, ৮ জুন : হাই ড্রেনের উপর জবর দখল করে বসানো দোকান ভাঙ্গা হলো পুর প্রশাসকের নির্দেশে।উল্লেখ্য মালদা মেডিকেল কলেজ সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কের ধারে হাইড্রেন দখল করে দোকান দিয়েছিল বেশ কিছু ব্যবসায়ী।

কিন্তু শহরের জল সমস্যা মেটানোর জন্য নিকাশি ব্যবস্থা সংস্কারে হাই ড্রেনগুলি পরিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় পুরসভার পক্ষ থেকে। কিন্তু মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় ড্রেনের উপর দোকান থাকার কারণে পরিষ্কারের কাজে বিঘ্ন ঘটায় এই সিদ্ধান্ত নেন ইংরেজবাজার পুরো প্রশাসক।সোমবারই ইংরেজবাজার পুর প্রশাসক তথা সদর মহকুমাশাসক সুরেশচন্দ্র রানো দোকানগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ব্যবসায়ীদের।কিন্তু ২৪ ঘন্টা কেটে গেলেও সেই দোকান না সরানোয় মঙ্গলবার তার নির্দেশে জেসিবি মেশিন দিয়ে একটি দোকান ভাঙ্গা হয়। যদিও বাকী দোকানদারেরা দোকান সরাতে ২৪ঘন্টা সময় চেয়ে নিয়েছে প্রশাসনের তরফ থেকে। যদিও হকার মার্কেটের সেক্রেটারি স্বপন সিংহ জানিয়েছেন, নিকাশীনালা পরিষ্কারের জন্য হাইড্রেনের ওপর থাকা ব্যবসায়ীদের ওপর সরে যেতে বলা হয়েছিল প্রশাসনের তরফে। সোমবার সকল দোকানে জানানো হয় সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু একদিনের মধ্যে তা করা সম্ভব হয়নি। এরপরেই মঙ্গলবার জেসিবি দিয়ে পুরসভার পক্ষ থেকে দোকান ভেঙ্গে ফেলতে নেয়। যদিও ব্যবসায়ীরা একদিনের সময় চেয়ে নিয়েছে প্রশাসনের কাছ থেকে। যদিও এই ব্যবসায়ীদের রুজি রোজগারের কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।