করোনার জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
Connect with us

দেশ

করোনার জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৪ মে : করোনার জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল। আইপিএলের মাঝেই শুরু হয়েছিল করোনা আতঙ্ক। কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ সহ একাধিক দলগুলোতে থাবা বসিয়েছে করোনা।

করুনার বাড়বাড়ন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল এবারের আইপিএল। করোনায় একের পর এক ক্রিকেটারের আক্রান্তের খবর ভারতীয় ক্রিকেট বোর্ড এবারের আইপিএল বাতিল করে। বিসিসিআইয়ের ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানিয়ে দেন এবছর আইপিএলের বাকি ম্যাচ আর অনুষ্ঠিত হচ্ছে না। উল্লেখ্য, দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। এমনকি মৃত্যু মিছিল চলেছে দেশের বিভিন্ন প্রান্তে। কড়া নিরাপত্তায় জৈব সুরক্ষার মধ্যে ক্রিকেটারদের রেখে শুরু হয়েছিল এবছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কিন্তু সেখানেও থাবা বসিয়েছে করোনা। ইতিমধ্যেই সোমবার করোনায় আক্রান্ত হয়েছেন চেন্নাই এর বোলিং প্রশিক্ষক লক্ষ্মীপতি বালাজি এবং দলের সিইও কাশী বিশ্বনাথন। এছাড়াও টিমের বাসের চালক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।অপরদিকে করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতা নাইট রাইডার্স এর বরুণ চক্রবর্তী, সন্দীপ ওয়ারিয়র, দিল্লি ক্যাপিটালস এর স্পিনার অমিত মিশ্র, সানরাইজার্স হায়দ্রাবাদের ক্রিকেটার ঋদ্ধিমান সাহা।

এই করোনা আবহের মধ্যেও জল্পনা তৈরি হয় আইপিএলের বাকি ম্যাচগুলো মুম্বাইতে করার জন্য। তবে তড়িঘড়ি আসরে নামে বোর্ডের কর্মকর্তারা। এবারের আইপিএল স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। উল্লেখ্য, বিগত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে সফলভাবে আইপিএলের আয়োজন করে প্রশংসিত হয় বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলীর ভূমিকা। এবছর করোনা সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বোর্ডকে সতর্ক করেছিল আইপিএলের গভর্নিং কাউন্সিল। গত বারের মতো এবারেও দুবাইতে আইপিএল করার প্রস্তাব জানায় আইপিএলের গভর্নিং কাউন্সিল। কিন্তু শেষ পর্যন্ত ভারতের মাটিতে আইপিএল করার সিদ্ধান্ত নেয় বোর্ড। একে একে দলের বিভিন্ন ক্রিকেটারদের করোনা আক্রান্ত হওয়ার খবরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল এ বছরের আইপিএল।

Continue Reading
Advertisement