খুন
“খুন করিনি, নিজেই মারা গিয়েছে”—হাসপাতালের শয্যা থেকে বিস্ফোরক দাবি স্বামীর বিপিন ভাটির
ডিজিটাল ডেস্কঃ পণের দাবিতে নৃশংস পরিণতি—গ্রেটার নয়ডা (Greater Noida) কাঁপিয়ে দিয়েছে তরুণী নিক্কি (Nikki)-র মৃত্যুকাণ্ড। সেই ঘটনার মূল অভিযুক্ত বিপিন ভাটি (Bipin Bhati)-কে রবিবার পুলিশের এনকাউন্টারে গুলি লাগে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের শয্যা থেকেই অবশ্য নতুন দাবি উত্থাপন করেছে বিপিন। তাঁর কথায়, “আমি খুন করিনি, ও নিজেই মারা গিয়েছে। স্বামী-স্ত্রীর ঝগড়া তো সাধারণ ব্যাপার।”
#WATCH | Greater Noida: Accused of murdering his wife Nikki over dowry demands, Vipin Bhati says, “… I have no remorse. I haven’t killed her. She died on her own. Husband and wife often have fights, it is very common…” pic.twitter.com/YrPFaYARuY
— ANI (@ANI) August 24, 2025
পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় বিপিন পুলিশের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধ্য হয়ে পাল্টা গুলি চালায় পুলিশ। এতে তাঁর পায়ে গুলি লাগে।
এর আগে বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনায় স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিপিন ভাটির বিরুদ্ধে। মাত্র ২৮ বছর বয়সে প্রাণ হারান নিক্কি। বিবাহিত জীবনের নয় বছর পর এমন মর্মান্তিক পরিণতি। ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়—রক্তাক্ত অবস্থায় স্বামীর হাতে মার খাচ্ছেন নিক্কি, পরের মুহূর্তেই আগুনে জ্বলতে জ্বলতে সিঁড়ি বেয়ে নামছেন তিনি। গুরুতর জখম অবস্থায় তাঁকে সফদরজং (Safdarjung Hospital, Delhi) হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি।
নিক্কির বোন কাঞ্চন (Kanchan) পুলিশের কাছে জানান, শাশুড়ি ও স্বামী মিলে তাঁর দিদিকে পুড়িয়ে মেরেছে। অভিযোগ, দুই বোনকেই নিয়মিত পণের চাপ দেওয়া হত। এমনকি ৩৬ লক্ষ টাকা পর্যন্ত দাবি জানানো হয়েছিল। হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থেকেছে দম্পতির ছোট ছেলে, যিনি সাফ জানিয়েছেন—“বাবা প্রথমে মাকে মারেন, তারপর লাইটার দিয়ে আগুন ধরান।”
নিক্কির বাবা বিকহারি সিং পৈলা (Bikhari Singh Paila) ক্ষোভে ফেটে পড়ে বলেন, “ওরা খুনি। এদের গুলি করে মারা হোক, ওদের বাড়ি ভেঙে দেওয়া হোক।”
বর্তমানে বিপিন পুলিশের হেফাজতে থাকলেও তাঁর বাবা-মা এবং ভাই এখনও ফেরার বলে জানা গেছে।


