ভাইরাল খবর
‘বাংলা চালাবে বাংলাই’, মাতৃভাষা ও বাঙালি আত্মমর্যাদায় ফের তোপ মমতার
ডিজিটাল ডেস্কঃ বাঙালি আত্মমর্যাদা (Bengali Identity) এবং মাতৃভাষা (Mother Tongue) চর্চা নিয়ে ফের একবার উত্তাল রাজনৈতিক বক্তব্যে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
উত্তরবঙ্গ সফরে গিয়ে পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) উপর অন্য রাজ্যে হওয়া হেনস্থার (Harassment) প্রসঙ্গ টেনে বিজেপিকে (BJP) কড়া বার্তা দেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “বাংলায় কথা বললেই অত্যাচার করা হচ্ছে। অসম (Assam) থেকে আলিপুরদুয়ার-জলপাইগুড়িতে (Alipurduar-Jalpaiguri) নোটিস পাঠানো হচ্ছে। আমি বলব, বেশি করে মাতৃভাষায় কথা বলুন। সাহস কম না! আমরা মাতৃভাষায় কথা বলব এবং অন্য ভাষাকেও সম্মান করব।”
তিনি আরও জানান, ২৪ হাজার পরিযায়ী পরিবারকে রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে, এবং এঁরা স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) কার্ডের সুবিধা পাচ্ছেন। বিজেপির আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পকে কটাক্ষ করে মমতা বলেন, “আয়ুষ্মানে ভেদাভেদ (Discrimination) আছে। স্বাস্থ্যসাথীতে নেই। সবাই এই সুবিধা পান।”
এরপরই তাঁর কণ্ঠে উঠে আসে তীব্র হুঁশিয়ারির সুর। তিনি বলেন—
“বাংলাকে কন্ট্রোল করা যাবে না। বাংলাই বাংলা চালাবে। দিল্লি (Delhi) নয়।”
নিজের বক্তব্যে বারবার তুলে আনেন নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর ও ক্ষুদিরাম বসুর মতো বাংলার গর্বের নাম। বলেন, “দেশের নেতা সেই হবে, যে দেশকে বোঝে। যে জাতপাতের (Casteism) বিভাজন ঘটায়, সে দেশের নেতা হতে পারে না। আমরা হার মানব না, মাথা নত করব না।”
এই বক্তব্যে পরিষ্কার, আসন্ন নির্বাচন (Election 2026) ঘিরে তৃণমূল কংগ্রেস (TMC) ফের বাংলার আবেগ ও আত্মপরিচয়কে কেন্দ্র করেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।


