প্রতারণা
আনন্দের আসরেই নরক যন্ত্রণা, যোগীরাজ্যে ফের ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি
ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশ ফের একবার রোমহর্ষক ধর্ষণের ঘটনার সাক্ষী। এবার একটি বিয়েবাড়ির আনন্দঘন পরিবেশেই ঘটে গেল চরম বিপর্যয়। অভিযোগ, সেখানে আমন্ত্রিত হয়ে আসা ৮ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করেছে এক মধ্যবয়সী ব্যক্তি। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুনঃ অভিযোগ করতে গিয়ে নারকীয় হামলার শিকার, থানার মধ্যেই ছোঁড়া হল অ্যাসিড
জানা গেছে, নির্যাতিতার পরিবার ওই বিয়েবাড়ির অনুষ্ঠানে অংশ নিয়েছিল। সেখানেই এক ফাঁকে শিশুটিকে একা পেয়ে তাকে ধর্ষণ করে ৪৭ বছর বয়সি নন্দকিশোর নামে এক ব্যক্তি। ঘটনার পরপরই নাবালিকার পরিবারের পক্ষ থেকে বিশারতগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তের সন্ধানে তৎপর হয় পুলিশ। তদন্তের ভিত্তিতে সোমবার আত্রাঞ্চেদি এলাকায় হানা দিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এদিনই তাকে আদালতে পেশ করে পুলিশ। শুনানি শেষে বিচারক অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
এই ঘটনায় উত্তরপ্রদেশে নারীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানে যেখানে নিরাপত্তার দাবি থাকে সর্বাধিক, সেখানেই একটি শিশুকন্যার সঙ্গে এমন পাশবিক ঘটনা ঘটায় গভীর উদ্বেগ ছড়িয়েছে সমাজের বিভিন্ন স্তরে।
