রাজ্যের খবর
নিয়োগের দাবিতে পথে প্রশিক্ষিত নার্সরা
নিউজ ডেস্ক: ওরা সকলেই নার্সিং প্রশিক্ষিত। রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে নার্সিং ডিপ্লোমা এবং বিএসসি নার্সিং প্রশিক্ষিত হয়েও এখনও মেলেনি সরকারি চাকরি।
এবারে সেই সরকারি নিয়োগের দাবিতে কলকাতার রাজপথে নামলো চাকরিপ্রার্থী প্রশিক্ষিত নার্সরা।মঙ্গলবার কলকাতার ধর্মতলায় রানি রাসমনি রোডে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন নার্সিং প্রশিক্ষিতরা।প্রশিক্ষন শেষে করেও অতিক্রান্ত হতে চলেছে আরও প্রায় আাড়াই বছর।
২০২২ সালে রাজ্যে শেষবারের জন্য সরকারি হাসপাতাল গুলিতে স্টাফ নার্স নিয়োগ হয়েছিল। কিন্তু তারপর থেকে বন্ধ রয়েছে সরকারি চাকরির দরজা।প্রশিক্ষিত নার্সদের দাবি, সরকারি মেডিক্যাল কলেজগুলি থেকে প্রশিক্ষন শেষ করে রেজিস্ট্রেশন হলেও মেলে নি সরকারি চাকরি।
অবিলম্বে স্বচ্ছভাবে সরকারি স্টাফ নার্স পদে নিয়োগ,দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে এবার তাই পথে নেমেছেন তারা।মঙ্গলবার ধর্মতলায় মঞ্চ বেঁধে সমাবেশ করেন চাকরিপ্রার্থী প্রশিক্ষিত রেজিস্টার্ড নার্সরা।সমাবেশে উপস্থিত ছিলেন সরকারি হাসপতালগুলিতে কর্মরত সিনিয়র নার্সরা।
সিনিয়র নার্সদের অভিযোগ,রাজ্যের বহু সরকারি হাসপাতালেই নার্সের শুন্যপদ রয়েছে। সেই শুন্যপদে নিয়োগ না হওয়ায় কাজের ক্ষেত্রে সমস্যায় পরছেন সিনিয়ররা।অন্যদিকে চাকরি প্রার্থীদের দাবি,২০২২ এর আগে প্রশিক্ষন শেষ করেও এখনও তারা অনেকেই যেমন নিয়োগ পান নি তেমনই প্রায় আড়াই বছর নিয়োগ বন্ধ থাকায় পরবর্তী বর্ষগুলিতে প্রশিক্ষন শেষ করেছেন আরও নার্স।
আরও পড়ুন – বচসার জেরে চোখ ‘উপড়ে’ নেওয়ার অভিযোগ, নিউ ব্যারাকপুরে গ্রেপ্তার তৃণমূল কর্মী
ফলে রেজিস্টার্ড নার্সদের সংখ্যা বেড়ে যাওয়ায় এই ক্ষেত্রেও লড়াই বাড়ছে।অবিলম্বে সরকারি স্টাফ নার্স নিয়োগের দাবিতে পথে নেমেছেন তারা।অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুশিয়ারীও দিয়েছেন রেজিস্টার্ড নার্সরা।
যদিও সরকারি সূত্রে খবর,ওবিসি মামলার কারনে আটকে রয়েছে রাজ্যের বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া।ওবিসি জট কাটলেই দ্রুত শুন্যপদে নিয়োগ করবে রাজ্য।কিন্তু রাজ্যের এই ওবিসি জট নিয়ে বক্তব্য মানতে নারাজ রাজ্যের রেজিস্টার্ড নার্সরা।
তাদের যুক্তি,তারা যখন প্রশিক্ষন নিয়েছিলেন তখন সংরক্ষন নিয়ম মেনেই মেরিট লিস্ট তৈরী হয়েছিল।এখনও প্রশিক্ষনের জন্য যে লিস্ট হচ্ছে তাও সরকারি সংরক্ষন নিয়ম মেনে।তাহলে স্টাফ নার্স নিয়োগে কেন ওবিসি মামলা জটকে সামনে আনছে রাজ্য?সব মিলিয়ে ২৬ এ বিধাননসভা নির্বাচন।তার আগে রাজ্যে নিয়োগের দাবিতে সরকারের উপর চাপ বাড়াচ্ছে সব মহল
আরও পড়ুন – হাওড়ার বেলগাছিয়ায় বাড়ি ভেঙে পরার ঘটনা,পরিদর্শনে ফিরহাদ-শুভেন্দু
