মেসির সফর ঘিরে উন্মাদনা থেকে তাণ্ডব! যুবভারতী কাণ্ডে দু’দিন পর গ্রেপ্তার দুই দর্শক
Connect with us

ভাইরাল খবর

মেসির সফর ঘিরে উন্মাদনা থেকে তাণ্ডব! যুবভারতী কাণ্ডে দু’দিন পর গ্রেপ্তার দুই দর্শক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফর (Kolkata Visit) ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত ভয়াবহ বিশৃঙ্খলায় রূপ নেয়। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গন (Yuba Bharati Krirangan) কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। আর্জেন্টাইন (Argentina) মহাতারকা মাঠ ছাড়ার পরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্যালারি (Gallery) থেকে মাঠে একের পর এক জলের বোতল ছোড়া হয়। ছিঁড়ে ফেলা হয় ব্যানার (Banner) ও ফেস্টুন। এমনকি ব্যারিকেড (Barricade) ভেঙে মাঠে ঢুকে পড়ে একদল উন্মত্ত দর্শক। সরকারি সম্পত্তি (Government Property) ভাঙচুরের অভিযোগ ওঠে।

এই ঘটনায় স্বতঃপ্রণোদিত (Suo Motu) মামলা দায়ের করে বিধাননগর দক্ষিণ থানার (Bidhannagar South PS) পুলিশ। ঘটনার দু’দিন পর রবিবার রাতে ভাঙচুর ও তাণ্ডবের অভিযোগে দু’জন সাধারণ দর্শককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম শুভ্রপ্রতিম দে (Subhapratim De) ও গৌরব বসু (Gaurab Basu)।

Advertisement
ads

পুলিশ জানিয়েছে, সোমবার ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে (Sub-Divisional Court) তোলা হবে এবং নিজেদের হেফাজতে (Police Custody) নেওয়ার আবেদন জানানো হবে। যুবভারতীতে হওয়া ক্ষয়ক্ষতির তদন্ত চলাকালীনই এই গ্রেপ্তারি বলে সূত্রের খবর।

উল্লেখ্য, এর আগে মেসির ‘গোট কনসার্ট’ (GOAT Concert)-এর মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছিল। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হল।

এছাড়াও, শতদ্রুর সংস্থার একাধিক কর্তাকে তলব করেছে পুলিশ। শনিবার যুবভারতীতে জল সরবরাহ (Water Supply), টিকিট বিতরণ (Ticket Distribution) ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মোট ছ’টি সংস্থার প্রতিনিধিদের মঙ্গলবার থানায় ডেকে পাঠানো হয়েছে। মেসির সফরের সময় তাঁদের কাজে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement