এই ৪ ধরনের খাবার খেলে ক্যান্সার দূরে থাকবে, জেনে নিন কোনগুলো!
Connect with us

স্বাস্থ্য

এই ৪ ধরনের খাবার খেলে ক্যান্সার দূরে থাকবে, জেনে নিন কোনগুলো!

বেরিজাতীয় ফল, মিষ্টি আলু, কপিজাতীয় সবজি ও ফাইবার সমৃদ্ধ খাবার ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। জেনে নিন কীভাবে এই খাবারগুলো শরীরকে সুরক্ষিত রাখে।

Dipa Chakraborty

Published

on

আপনি কী ধরনের খাবার (Food) খাচ্ছেন, তার উপরই অনেকাংশে নির্ভর করে আপনার শরীরের স্বাস্থ্য (Health) কেমন থাকবে। তবুও, অনেক সময় সুস্থ জীবনযাপন করা সত্ত্বেও হানা দেয় ভয়ংকর ক্যান্সার (Cancer)। জিনগত (Genetic) কারণ, দূষণ (Pollution), বা খাদ্যাভ্যাস — অনেক কিছুর ফলেই হতে পারে এই রোগ। তবে কিছু খাবার রয়েছে, যেগুলো নিয়মিত খেলে ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এমনকি শরীরে ক্যান্সারের কোষ তৈরি হলেও, সেগুলোর বিরুদ্ধে লড়তেও সাহায্য করে এই খাবারগুলো।

১. বেরিজাতীয় ফল (Berries):

স্ট্রবেরি (Strawberry), ব্লুবেরি (Blueberry), র‍্যাশবেরি (Raspberry), ব্ল্যাকবেরি (Blackberry)— এই ধরনের ফল ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এগুলোর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট (Antioxidant) উপাদান কোষের ক্ষতি রোধ করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায়। বিশেষ করে স্তন ক্যান্সার (Breast Cancer) থেকে সুস্থ হয়ে উঠতে সাহায্য করে বেরিজাতীয় ফল। বিকল্প হিসেবে আমলকি (Amla) বা জামও খেতে পারেন।

২. মিষ্টি আলু (Sweet Potato):

মিষ্টি আলুতে রয়েছে অ্যান্থোসিয়ানিন (Anthocyanin) নামের একটি শক্তিশালী যৌগ (Compound), যা ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি যাঁদের পরিবারে জিনগত কারণে ক্যান্সারের ঝুঁকি বেশি, তাঁদের জন্যও রাঙা আলু দারুণ উপকারী।

৩. কপিজাতীয় সবজি (Cruciferous Vegetables):

ব্রকোলি (Broccoli), ফুলকপি (Cauliflower), বাঁধাকপি (Cabbage)— এই সব কপিজাতীয় সবজিতে রয়েছে মাইরোসিনেজ (Myrosinase) নামের এনজাইম, যা ক্যান্সার কোষের বৃদ্ধি থামাতে সাহায্য করে। এটি শরীরের এস্ট্রোজেন (Estrogen) হরমোনকে এমনভাবে রূপান্তরিত করে, যা কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি রোধ করে। বিশেষ করে স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে এই সবজি দারুণ কার্যকর।

Advertisement
ads

৪. ডাল ও ফাইবার সমৃদ্ধ খাবার (Fiber-rich Foods):

ফাইবার (Fiber) সমৃদ্ধ খাবার হজমক্রিয়া (Digestion) ঠিক রাখে এবং শরীর থেকে টক্সিন (Toxin) দূর করে। এর ফলে কার্সিনোজেন (Carcinogen) উপাদান শরীরে জমে থাকতে পারে না। গোটাশস্য (Whole Grains), শাকসবজি (Vegetables), ফল (Fruits), ও ডাল (Lentils) নিয়মিত খেলে প্যানক্রিয়াস (Pancreas) ও কোলন (Colon) ক্যান্সারের ঝুঁকি অনেকটা হ্রাস পায়।

নিয়মিত সুষম আহার (Balanced Diet) ও সুস্থ জীবনযাপন (Healthy Lifestyle) বজায় রাখলে ক্যান্সারের মতো মারাত্মক রোগ থেকেও দূরে থাকা সম্ভব — এমনটাই বলছেন পুষ্টিবিদরা (Nutritionists)।

Continue Reading
Advertisement