বাবরি শিলান্যাসে ভুয়ো সৌদি অতিথি! স্থানীয় ক্বারী দিয়ে অনুষ্ঠান করিয়ে বিপাকে হুমায়ুন
Connect with us

ধর্ম

বাবরি শিলান্যাসে ভুয়ো সৌদি অতিথি! স্থানীয় ক্বারী দিয়ে অনুষ্ঠান করিয়ে বিপাকে হুমায়ুন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিতর্কিত তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর আবারও নতুন অভিযোগে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিযোগ উঠেছে—তিনি সৌদি আরব (Saudi Arabia) থেকে ইমাম (Imam) আনার দাবি করলেও, মসজিদ শিলান্যাসে যাঁদের কেন্দ্রস্থলে রেখে দোয়া-মোনাজাত করানো হয়, তাঁরা আসলে রাজ্যেরই দুই ক্বারী (Qari)। অনেকেই এটিকে ধর্মীয় প্রতারণা (Religious Fraud) বলে দেখছেন।

ঘটনা ৬ ডিসেম্বর, বেলডাঙার তথাকথিত ‘বাবরি’ মসজিদের শিলান্যাস উপলক্ষে হুমায়ুন ঘোষণা করেছিলেন যে দেশ-বিদেশ থেকে অতিথি আসবেন, বিশেষ করে সৌদি থেকে দু’জন মক্কার ইমাম। কিন্তু পরে জানা যায়—সৌদি থেকে কেউ আসেননি। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের দৌলতাবাদের বাসিন্দা সুফিয়া এবং পূর্ব মেদিনীপুরের শেখ আবদুল্লা

হুমায়ুন দাবি করেন, তিনি এক মধ্যস্থতাকারীকে (Mediator) দায়িত্ব দিয়েছিলেন ইমাম আনার জন্য এবং বিমান টিকিটসহ সমস্ত খরচও পাঠিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে সৌদি অতিথিরা আসেননি—এ কথাটি ভিড়ের মধ্যে ঘোষণা করা হয়নি।

Advertisement
ads

মধ্যস্থতাকারী খন্দকার ইউসুফও স্বীকার করেছেন—হুমায়ুনের টাকা পাওয়া সত্ত্বেও তিনি সৌদি থেকে কাউকে আনতে পারেননি:
“শেষ মুহূর্তে আনা সম্ভব হয়নি। মঞ্চে বলা হয়ে ওঠেনি যে তাঁরা সৌদির নন।”

অন্যদিকে, হুমায়ুন অভিযোগ করেছেন—রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী নাকি তাঁকে অপদস্থ করার মাস্টারমাইন্ড। যদিও সিদ্দিকুল্লা ওই দাবি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন:
“আমার কাউকে অপদস্থ করার দরকার নেই। নিজের কাজ করুক, আমাকে টানবেন না।”

ঘটনাকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে, আর হুমায়ুনের বিশ্বাসযোগ্যতা নিয়েও উঠছে প্রশ্ন।

Advertisement
ads
Continue Reading
Advertisement