"বিজেপির দালাল" তকমা! হুমায়ুন কবীরকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান ও তুমুল বিক্ষোভ
Connect with us

ভোটের খবর

“বিজেপির দালাল” তকমা! হুমায়ুন কবীরকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান ও তুমুল বিক্ষোভ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হলো বহু প্রতীক্ষিত বিধানসভা নির্বাচন (Assembly Election)। প্রথম দফায় ১৬টি জেলার ১৫২টি বিধানসভা আসনে ভোট গ্রহণ (Polling) চলছে। সকাল ৭টা থেকে বুথগুলোতে ভোটারদের লম্বা লাইন দেখা গেলেও, বেলা গড়াতেই মুর্শিদাবাদের (Murshidabad) নওদা আসনে উত্তেজনার খবর সামনে আসছে। নওদা থানা এলাকার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরকে ঘিরে ব্যাপক বিক্ষোভ (Protest) দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা।

অভিযোগ, হুমায়ুন কবীর ওই বুথে পৌঁছাতেই তৃণমূল কর্মীরা তাঁর গাড়ি ঘিরে ফেলেন এবং ‘গো-ব্যাক’ (Go Back) স্লোগান দিতে শুরু করেন। এমনকি তাঁকে ‘বিজেপির দালাল’ (Agent of BJP) বলেও কটাক্ষ করা হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছাতে হয় প্রচুর কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) জওয়ানদের।

অশান্তির সূত্রপাত মূলত বুথের ভেতরে এজেন্টকে (Agent) বসতে না দেওয়া নিয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে হুমায়ুন কবীরের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তুমুল বচসা ও ঝামেলা বাধে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন তৃণমূল সমর্থকরা তাঁকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দিতে শুরু করেন। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সংশ্লিষ্ট এলাকায় আরও কঠোর পদক্ষেপ (Strict Action) গ্রহণ করা হবে। বর্তমানে স্পর্শকাতর (Sensitive) বুথগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ৫ লক্ষ ভোটকর্মীর নজরদারিতে শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে বদ্ধপরিকর প্রশাসন।

Advertisement
ads
Continue Reading
Advertisement