ভোটের খবর
খসড়া তালিকার আগে শুনানিতে কঠোর নীতি, শুভেন্দুর দাবি মেনে ওয়েবকাস্টিং বাধ্যতামূলক করল কমিশন
ডিজিটাল ডেস্কঃ নির্বাচন কমিশন (Election Commission of India–ECI) জানিয়ে দিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা (Draft Voter List)। সেই দিন থেকেই শুরু হবে যাচাই ও শুনানি পর্ব (SIR Verification and Hearing)। কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে—এই শুনানি শুধুমাত্র জেলাশাসকের (District Magistrate) দফতরেই হবে; অন্য কোনও অফিসে নয়।
এর সঙ্গে আরও একটি প্রধান সিদ্ধান্ত—সমস্ত শুনানি ও যাচাই প্রক্রিয়া ওয়েবকাস্টিং (Webcasting) ও ভিডিও রেকর্ডিংয়ের অধীনে রাখতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত ভিডিও সংরক্ষণ বাধ্যতামূলক।
এই সিদ্ধান্তের মূল দাবি তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি সিসিটিভি নজরদারিতে শুনানি, ও মাইক্রো অবজার্ভার (Micro Observer) নিয়োগের কথা বলেন। প্রথম দাবিটি কমিশন মেনে নিলেও দ্বিতীয়টি এখনো বিবেচনায়।
এদিকে, এনুমারেশন পর্ব (Enumeration Phase) শেষ হচ্ছে বৃহস্পতিবার। এর মধ্যেই কমিশন জানিয়েছে, রাজ্যের ৯৯.৭৫% ফর্ম ইতিমধ্যে ডিজিটাইজ করা হয়েছে—মোট ৭ কোটি ৬৪ লক্ষ ৪৪ হাজার ২৮১ টি ফর্ম অনলাইনে রেকর্ডে এসেছে। তবে এখনও ৯ হাজার ৬৩ টি এনুমারেশন ফর্ম বিতরণ করা যায়নি।
২০০২ সালের তালিকার সঙ্গে মিল না থাকায় প্রায় ২৯ লক্ষ ভোটার ‘আনম্যাপড’ (Unmapped) হিসেবে চিহ্নিত। তাঁদের সবাইকে শুনানিতে হাজির হয়ে কমিশনের নির্ধারিত ১১টি নথির মধ্যে অন্তত একটি দেখাতে হবে। নথি না দেখাতে পারলে নাম বাদ পড়বে চূড়ান্ত তালিকা থেকে।
এসআইআর পর্বে নথি জালিয়াতিতে সর্বোচ্চ ৭ বছর জেল ও জরিমানার সতর্কতাও দিয়েছে কমিশন।
বাংলায় বর্তমানে আন-কালেক্টেবল ফর্ম (Uncollectable Form) রয়েছে ৫৬ লক্ষ ৩৭ হাজার ৭৩১। মৃত ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ লক্ষ ৯৮ হাজার ৩৪৫। কয়েকটি জেলায় তথ্য আপলোড না হওয়ায় স্পেশ্যাল অবজার্ভার সুব্রতা গুপ্ত (Subrata Gupta) অসন্তোষ প্রকাশ করেন।
মঙ্গলবার সিইও মনোজ আগরওয়াল (Manoj Agarwal)–এর সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) পুরো SIR পর্বের অগ্রগতি ও সমস্যাগুলির বিশদ প্রতিবেদন চান।


