ভাইরাল খবর
বিধানসভায় মিষ্টির হাঁড়ি হাতে হাজির হুমায়ুন কবীর! মুখ্যমন্ত্রীকে উপহার দিলেন প্রিয় ‘মনোহরা’
ডিজিটাল ডেস্কঃ বিধানসভায় (West Bengal Vidhan Sabha) শপথগ্রহণ (Oath Ceremony) অনুষ্ঠানে এদিন এক ভিন্ন ছবি দেখা গেল। আম জনতা উন্নয়ন পার্টির (Aam Janata Unnayan Party) চেয়ারম্যান হুমায়ুন কবীর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য মুর্শিদাবাদের বিখ্যাত মনোহরা (Monohora) ও ছানাবড়া (Chanabora) নিয়ে হাজির হন।
নওদা (Naoda) ও রেজিনগর (Rejinagar)—দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন হুমায়ুন কবীর। এদিন তিনি নওদা কেন্দ্রের বিধায়ক (MLA) হিসেবে শপথ নেন। বিধানসভায় ঢোকার আগে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “মনোহরা হল মনের আরাম, মনের প্রাণ। তাই নিয়ে এলাম। রাজনৈতিক কচকচি অনেক হয়েছে, এবার একটু মিষ্টিমুখ হোক।”
হুমায়ুন জানান, তিনি প্রায় ৫০০ পিস ছানাবড়া এবং ১৫০ পিস মনোহরা নিয়ে এসেছেন। শুধু মুখ্যমন্ত্রী নন, শাসক ও বিরোধী—সব বিধায়কদের জন্যই মিষ্টির আয়োজন ছিল। তিনি মুখ্যমন্ত্রীকে “ভালো লোক” বলেও উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন নতুন সরকার মানুষের স্বার্থে ভালো কাজ করবে।
এদিন গলায় দুটি আইডি কার্ড (ID Card) ঝুলিয়ে বিধানসভায় দেখা যায় তাঁকে। কারণ, দুই কেন্দ্র থেকে জয়ী হওয়ায় একটি আসন ছাড়তে হবে তাঁকে। তিনি জানান, রেজিনগর আসন ছেড়ে দেওয়া হবে এবং সেখানে উপনির্বাচনে (By-election) তাঁর ছেলে গুলাম নবী আজাদ প্রার্থী হবেন।
শপথের দিন হুমায়ুন কবীরের এই মিষ্টিমুখ রাজ্য রাজনীতিতে আলাদা করে নজর কাড়ে।

