'৫টার ঘন্টা বাজলেই বিস্ফোরণ?'—ইমেলে সময় ধরে হুমকি, ফের তোলপাড় স্বাস্থ্যভবন
Connect with us

ভাইরাল খবর

‘৫টার ঘন্টা বাজলেই বিস্ফোরণ?’—ইমেলে সময় ধরে হুমকি, ফের তোলপাড় স্বাস্থ্যভবন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: পরপর দুই দিন হুমকি ইমেল ঘিরে চরম উৎকণ্ঠা ছড়াল কলকাতার (Kolkata) স্বাস্থ্যভবনে (Swasthya Bhawan)। সোমবারের পর মঙ্গলবার সকালেও ফের ইমেল মারফত জানানো হয়, ভবনে বোমা রাখা হয়েছে এবং বিকেল পাঁচটার মধ্যে সেটি বিস্ফোরিত হতে পারে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর থানার (Bidhannagar Police) বিশাল পুলিশবাহিনী ও বম্ব স্কোয়াড (Bomb Squad)। শুরু হয় তল্লাশি।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ভবনের অফিসিয়াল মেল আইডিতে একটি হুমকিমূলক বার্তা আসে। তাতে বলা হয়, বিকেল পাঁচটার মধ্যে স্বাস্থ্যভবনে বিস্ফোরণ ঘটবে। সঙ্গে সঙ্গে স্বাস্থ্যভবনের নিরাপত্তা জোরদার করা হয়। বোমা খোঁজার জন্য আনা হয় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশি কুকুরও (Sniffer Dog Unit)। আতঙ্ক ছড়িয়ে পড়ে সরকারি কর্মীদের মধ্যে।

আরও পড়ুনঃ জামাইষষ্ঠী বনাম শাহ সভা: দ্বিধায় বিজেপি বিধায়করা, সাফ বার্তা শুভেন্দুর

একই ধরনের হুমকি ইমেল সোমবার সকালেও আসে। তাতে দাবি করা হয়েছিল, ভবনের চারটি জায়গায় আইইডি রাখা আছে, যা ৩০ মিনিটের মধ্যে বিস্ফোরিত হবে। সেই ঘটনার পর থেকেই নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছিল। যদিও সোমবারের ঘটনার তদন্তে উঠে আসে, একটি ভুয়ো ইমেল আইডি (Fake Email ID) থেকে বার্তাটি পাঠানো হয়েছিল।

Advertisement
ads

এদিন ফের হুমকির জেরে স্বাভাবিকভাবেই নতুন করে আতঙ্ক ছড়ায়। পুলিশ ও সাইবার ক্রাইম শাখা (Cyber Crime Unit) একযোগে তদন্তে নেমেছে। কে বা কারা এই ধরনের বার্তা পাঠিয়ে বারবার আতঙ্ক সৃষ্টি করছে, তা খুঁজে বের করতেই চলছে তল্লাশি ও প্রযুক্তিগত বিশ্লেষণ।

পুলিশ সূত্রে খবর, এ পর্যন্ত বোমা জাতীয় কোনও বস্তু মেলেনি। তবে প্রতিটি তলার প্রতিটি ঘরে খুঁটিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি ইমেল ট্র্যাক করে প্রেরকের অবস্থান নির্ধারণের চেষ্টাও চলছে।

উল্লেখ্য, স্বাস্থ্যভবন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের (Department of Health) সদর দফতর হওয়ায় এখানে হাজার হাজার কর্মী রোজ কাজ করেন। পরপর দুই দিন বোমাতঙ্কে গোটা প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Advertisement
ads
Continue Reading
Advertisement