গভীর রাতে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে অপহরণ, অপহরণকারীদের খোঁজে তল্লাশি পুলিশের
Connect with us

দক্ষিণ দিনাজপুর

গভীর রাতে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে অপহরণ, অপহরণকারীদের খোঁজে তল্লাশি পুলিশের

Dipa Chakraborty

Published

on

 তপন, ১১ জুন : এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের তপন থানার করদহ এলাকায়। জানা গিয়েছে তপনের করদহ হাইস্কুল পাড়ার বাসিন্দা পেশায় পাইরুটির বেকারী ব্যবসায়ী অসীম প্রামানিককে কয়েক জন দুষ্কৃতী অপহরণ করে বৃহস্পতিবার গভীর রাতে।

পরিবারের সদস্যদের দাবি, দুষ্কৃতীরা পাউরুটি কেনার নাম করে ঐ ব্যবসায়ীর বাড়িতে আসে। পাউরুটি নেই বলে দেওয়ার পর ফের বিস্কুট নেবে বলে বাড়িতে ঢোকে। এরপর ওই ব্যবসায়ী ও তার স্ত্রীর হাত পা বেঁধে মারধর করে নগদ কিছু টাকা গয়না সহ ওই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় কিছু দুষ্কৃতী। শুক্রবার দীর্ঘ সময় পার হয়ে গেলেও ওই ব্যবসায়ীর কোন খোঁজ পাওয়া যায়নি। অপহরণকারীরা এখনো পর্যন্ত কোন মুক্তিপণের দাবি না জানানোয় চিন্তায় রয়েছে পরিবার। ঘটনায় অভিযোগ করা হয়েছে তপন থানায়। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে তপন বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্তে নেমেছে তপন থানার পুলিশ। দ্রুত ওই ব্যবসায়ীকে উদ্ধারের দাবি জানানো হয়েছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও। এবিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে জানান, অভিযোগ হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুত দুষ্কৃতীদের ধরা হবে।