ভারতে এসে সমর্থকদের কাছে সময় কাটানোর টিপস চাইলেন ওয়ার্নার, প্রথম ম্যাচে প্রতিপক্ষ কে কে আর
Connect with us

দেশ

ভারতে এসে সমর্থকদের কাছে সময় কাটানোর টিপস চাইলেন ওয়ার্নার, প্রথম ম্যাচে প্রতিপক্ষ কে কে আর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৩ এপ্রিল : শুক্রবার বিকেলে হায়দ্রাবাদ শিবিরে যোগ দিয়েছেন ডেভিড ওয়ার্নার। শুক্রবারেই অস্ট্রেলিয়া থেকে ভারতে এসে চেন্নাইয়ে শিবির শুরু করেছে ডেভিড ওয়ার্নার। তবে এখনই অনুশীলনে ফিরতে পারবেন না ওয়ার্নার।

আইপিএলের সুরক্ষা বিধি মেনে সাতদিন হোটেলে ঘর বন্দী হয়েই থাকতে হবে ওয়ার্নারকে। চেন্নাই পৌঁছে লম্বা ঘুম দিলেন ওয়ার্নার। ঘুম থেকে উঠে সমর্থকদের কাছে চাইলেন সময় কাটানোর টিপস। সাতদিন হোটেলে ঘর বন্দী হয়ে কাটাতে হবে তাকে। সে কারণেই সমর্থকদের কাছে সময় কাটানোর টিপস চাইছেন তিনি। আগামী ১১ ই এপ্রিল কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে এবারের আইপিএল অভিযান শুরু করবে সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএল শুরুর আগে তাই হোটেলে ঘরবন্দি থেকে মানসিকভাবে প্রস্তুতি নিতে চান হায়দ্রাবাদ অধিনায়ক। মূলত অনুশীলনের খুব একটা বেশি সময় পাবেন না ওয়ার্নার। দুই থেকে তিন দিন অনুশীলন করেই রাসেলদের বিরুদ্ধে নামবে অরেঞ্জ আর্মি। দলে সমস্ত ধরনের কম্বিনেশন রয়েছে হায়দ্রাবাদে। এবারের সেই ফর্ম ধরে রাখতে মরিয়া হায়দ্রাবাদ শিবির।